মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

বিনিয়োগ সম্মেলনে নতুন উদ্যোক্তাদের জন্য সুখবর দিলেন গভর্নর

ঢাকায় শুরু হয়েছে চারদিনব্যাপী বিনিয়োগ সম্মেলন, যেখানে প্রথম দিনেই উঠে এসেছে আশাব্যঞ্জক বার্তা।

সোমবার (৭ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত সম্মেলনের প্লেনারি সেশনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, নতুন উদ্যোক্তাদের জন্য ৮০০-৯০০ কোটি টাকার একটি তহবিল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

গভর্নর বলেন, এই তহবিল বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হবে এবং এটি শুধুমাত্র নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তা দিতেই ব্যবহৃত হবে। তিনি জানান, এ বিষয়ে এক সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশ এখন শুধু বাণিজ্যের নয়, বিনিয়োগের জন্যও উপযুক্ত গন্তব্য।

তাঁর মতে, ৯৫ শতাংশ স্টার্টআপ ব্যর্থ হলেও, সরকার তাদের সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পুরনো ধারণা বদলেছে এবং এখন বিনিয়োগের অনুকূল পরিবেশ গড়ে উঠছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে সংযোগ তৈরির পাশাপাশি ট্রেড লাইসেন্স ব্যবস্থাকেও সহজতর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এই সম্মেলনের পরবর্তী দিনগুলোতে অনুষ্ঠিত হবে নেটওয়ার্কিং ও ম্যাচমেকিং সেশন এবং ইনভেস্টমেন্ট সামিট। সম্মেলনের আলোচনায় উঠে এসেছে বিনিয়োগবান্ধব অবকাঠামো, আইনগত সুরক্ষা এবং সুযোগ-সুবিধার পর্যালোচনার বিষয়গুলো।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কমল তেলের দাম
পিছু হটলেন ট্রাম্প, দায় চাপালেন অন্যদের ঘাড়ে!
ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.