মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

১৫০ কোটির ছবি সিকান্দার ফ্লপ!

এক বছর পর এই ঈদে সিনেমা নিয়ে ফিরেছেন বলিউড ভাইজান। কিন্তু ‘সিকান্দার’ তাঁকে  ফেরাতে পারেনি আগের অবস্থানে। এখন পর্যন্ত বক্স অফিসে আলোর মুখ দেখতে পারেনি।

মুক্তির মাত্র চারদিন পার হলেও ‘সিকান্দার’ সিনেমার আয় টপকাতে পারেনি ১০ কোটি! মুক্তির পর প্রথম সপ্তাহ এটা, আর তাতেই বক্স অফিসে যেন দাপট ফিকে হয়ে গেল ‘সিকান্দার’! সাচনিল্কের তরফে জানা গেছে, চতুর্থ দিনে অর্থাৎ ২ এপ্রিল বক্স অফিসে ‘সিকান্দার’ মাত্র ৯ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে। আর এই অঙ্কের সঙ্গেই ভাইজানের এই বহু অপেক্ষিত সিনেমাটির মোট আয় পৌঁছে গেছে ৮৪ কোটি ২৫ লাখ টাকায়।

ঈদের ঠিক আগের দিন গক রোববার (৩০ মার্চ) বক্স অফিসে মুক্তি পেয়েছে ‘সিকান্দার’। কিন্তু ছুটির দিন ঈদের আবহ থাকা সত্বেও এই সিনেমা সালমানের বাকি সিনেমার মতো ওপেনিং পায়নি। বরং অনেকটাই কম ছিল প্রথম দিনের আয়। মুক্তির পর প্রথম দিন বক্স অফিসে ‘সিকান্দার’ মাত্র ২৬ কোটি রুপির ব্যবসা করে। দ্বিতীয় দিন, অর্থাৎ ঈদের দিন সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ২৯ কোটি টাকা।

কিন্তু মঙ্গলবার এক ধাক্কায় আয়ের পরিমাণ বেশ অনেকটাই কমে যায়। এদিন ১৯ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করে সালমানের সিনেমাটি। বুধবার সেই আয়ের পরিমাণ আরও অনেকটাই কমেছে।

এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সালমান খান ও রাশমিকা মান্দানা। এছাড়াও, আরও অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শারমান যোশি প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে সাজিদ নাদিয়াদওয়ালার গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। ‘সিকান্দার’ পরিচালনা করেছেন এ.আর. মুরুগাদোস।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কমল তেলের দাম
পিছু হটলেন ট্রাম্প, দায় চাপালেন অন্যদের ঘাড়ে!
ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.