শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৭ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

সিআইডি’তে আর দেখা যাবে না এসিপি প্রদ্যুমনকে!

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সিআইডি’ এখনও সমান গুরুত্ব নিয়ে এগিয়ে যাচ্ছে। এতে কিছু কিছু চরিত্র মানুষের মনে জায়গা করে নিয়েছে। এর মধ্যে প্রধান চরিত্র হলো এসিপি প্রদ্যুমন। এছাড়া রয়েছে অভিজিৎ ও দায়া।

এদেরকে ছাড়া ‘সিআইডি’ যেন একবারেই অসম্পূর্ণ। তবে এবার এসিপি প্রদ্যুমনকে ছাড়াই সিআইডি দেখবেন দর্শক।দীর্ঘ সময় ধরে চলা জনপ্রিয় ক্রাইম থ্রিলার শো ‘সিআইডি’-এর দুঃসংবাদ হলো, এসিপি প্রদ্যুমনকে আর দেখা যাবে না।

‘সিআইডি’ থেকে চিরতরে সরে যেতে চলেছেন এসিপি প্রদ্যুমন। এই অভিনেতার আসল নাম শিবাজি সাতম। ‘সিআইডি’তে তাকে দেখা না যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো মন ভেঙেছে দর্শকের। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, জনপ্রিয় এই থ্রিলার শো-তে মারা যাবেন এসিপি প্রদ্যুমন; আর তার মৃত্যু দিয়েই ‘সিআইডি’ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন এসিপি প্রদ্যুমন অর্থাৎ অভিনেতা শিবাজি সাতম।

এদিকে অভিনেতার ‘সিআইডি ২’ ছাড়ার খবরে তোলপাড় বিনোদন জগৎ। সনি এন্টারটেইনমেন্ট তার এই বিদায়ের খবর প্রকাশ করে লিখেছে- ‘ভালোবাসার অনেক স্মৃতি রেখে গেলেন এসিপি প্রদ্যুমন। এমন ক্ষতি কখনোই ভোলার নয়।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখা- ‘রেস্ট ইন পিস এসিপি।’

পোস্টটি প্রকাশ হতেই মাথায় বাজ পড়ার উপক্রম তার ভক্তদের। অনেকে ধরে নিয়েছেন- না ফেরার দেশে পাড়ি দিয়েছেন এই অভিনেতা। পরে অবশ্য বিষয়টি স্পষ্ট হয়। তিনি শুধু অভিনয় থেকেই বিদায় নিচ্ছেন। কিন্তু সেটাও, মেনে নিতে পারছেন না তারা।

এসিপি প্রদ্যুমন চরিত্রটি একটি আগামী পর্বে বোমা বিস্ফোরণের দুর্ঘটনায় মারা যাবে। পর্বটির শুটিংও ইতোমধ্যে শেষ। খুব তাড়াতাড়িই এটা সম্প্রচারিত হবে।এদিকে শোনা যাচ্ছে, অভ্যন্তরীণ গোলযোগের কারণে এই শো ছাড়ছেন অভিনেতা। তাই এর মধ্যেই নতুন ‘এসিপি’র খোঁজ শুরু করেছে প্রযোজনা সংস্থা।‌

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বৈঠক
ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা
২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু
ইলন মাস্ককে ভিলেন অ্যাখ্যা দিয়েছে চীন
প্রতিদ্বন্দ্বী হওয়ার বদলে যুক্তরাষ্ট্র-চীনের মিত্র হওয়া উচিত: শি
বৈঠক শেষে টেম্পল অব হেভেন পরিদর্শনে ট্রাম্প-শি
চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে লাইফসাপোর্টে থাকা সেই শিশুটি মারা গেছে
মেসির জোড়া গোলে মায়ামির রোমাঞ্চকর জয়
ওমানে চার প্রবাসী ভাইয়ের আকস্মিক মৃত্যু
ইরান যুদ্ধের মধ্যেই গোপনে আমিরাত গিয়েছিলেন নেতানিয়াহু
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ
একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ
আস্থা ভোটের মাধ্যমে থালাপতি বিজয়ের আজ অগ্নিপরীক্ষা
আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা, এআই ক্যামেরার দখলে বহু সড়ক
ড.ইউনূস-নূরজাহানের বিচার দাবি
‘মানুষ মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে থু ‍থু দেবে’
দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের ওপর জোর শিক্ষামন্ত্রীর
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.