শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৭ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘একটি নতুন পৃথিবী গড়ে তুলতে হবে’

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই পুরোনো পৃথিবী যতই আমরা টেনে-হিঁচড়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি না কেন, পরিশ্রম সার্থক হচ্ছে না। এ জন্য নতুন চিন্তাভাবনার কাঠামো ব্যবহার করে একটি নতুন পৃথিবী গড়ে তুলতে হবে।

সাম্প্রতিক চীন সফরের সময় বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকারে প্রশ্নকর্তা তাকে জিজ্ঞেস করেন, আপনার সঙ্গে সাক্ষাৎকার নেয়ার আগে আমি আপনার তিন শূন্য তত্ত্ব কিছুটা পড়েছি। এখন আমি আপনার কাছে জানতে চাই এ প্রস্তাবে তিন শূন্য তত্ত্ব এবং শি জিনপিংয়ের প্রস্তাবিত আধুনিকীকরণ তত্ত্বের মধ্যে কোনো মিল আছে কি না?

জবাবে ড. ইউনূস বলেন, অনেক সামঞ্জস্য আছে। বিষয়গুলো তো একই, তবে বিভিন্নভাবে বলা হচ্ছে। কিন্তু একই লক্ষ্যে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। অর্থাৎ আমাদের লক্ষ্য এটাই যে একটা নতুন পৃথিবী সৃষ্টি করতে হবে। এই পুরনো পৃথিবী যতই আমরা টেনে-হিঁচড়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি না কেন, আমাদের পরিশ্রম এতে সার্থক হচ্ছে না। কাজেই মেরামতি কাজে না গিয়ে সুন্দর করে আবার কাঠামোটি গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে চিন্তার কাঠামো গড়াই ছিল তিন শূন্যের মূল কথা। পরিষ্কারভাবে বলা আমরা কী চাই?

এ সময় প্রশ্নকর্তা বলেন, এই তত্ত্ব বাস্তবায়িত হলে আমাদের পৃথিবী অনেক সুন্দর হবে।

ড. ইউনূস বলেন, আমাদের পৃথিবীর সুন্দর হবে না কিন্তু বেঁচে যাবে। বর্তমান যে পৃথিবী, যে সভ্যতা কাঠামোতে আমরা আছি, এই কাঠামোতে পৃথিবীর বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এটা একটা আত্মহননকারী সভ্যতা। কাজেই আত্মহনন থেকে রক্ষা করে একটি সুন্দর সভ্যতার দিকে নিয়ে যেতে হলে বিশ্বকে প্রথমে এই অবস্থা থেকে সরিয়ে আনতে হবে।

জবাবে অধ্যাপক ইউনূস বলেন, আমরা সবসময় চেষ্টা করব দুই দেশে সম্পর্ক গভীরতর হোক। এই উপলক্ষে আমরা আরো বেশি সচেষ্ট হবো এবং সে কারণেই এখানে আসা। চীনের সব নেতা যারা আছেন তাদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করা। এটা আমরা করতে পেরেছি এবং আমরা মনে করি যে, আমাদের কথাগুলো তারা খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং আমাদের কাজে তারা আমাদের সমর্থন করবেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বৈঠক
ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা
২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু
ইলন মাস্ককে ভিলেন অ্যাখ্যা দিয়েছে চীন
প্রতিদ্বন্দ্বী হওয়ার বদলে যুক্তরাষ্ট্র-চীনের মিত্র হওয়া উচিত: শি
বৈঠক শেষে টেম্পল অব হেভেন পরিদর্শনে ট্রাম্প-শি
চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে লাইফসাপোর্টে থাকা সেই শিশুটি মারা গেছে
মেসির জোড়া গোলে মায়ামির রোমাঞ্চকর জয়
ওমানে চার প্রবাসী ভাইয়ের আকস্মিক মৃত্যু
ইরান যুদ্ধের মধ্যেই গোপনে আমিরাত গিয়েছিলেন নেতানিয়াহু
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ
একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ
আস্থা ভোটের মাধ্যমে থালাপতি বিজয়ের আজ অগ্নিপরীক্ষা
আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা, এআই ক্যামেরার দখলে বহু সড়ক
ড.ইউনূস-নূরজাহানের বিচার দাবি
‘মানুষ মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে থু ‍থু দেবে’
দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের ওপর জোর শিক্ষামন্ত্রীর
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.