শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

এবার সার্বিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

এবার ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) তিনি এ ঘোষণা দেন।

পদত্যাগ প্রসঙ্গে তিনি জানান, দেশে উত্তেজনা কমানোর লক্ষ্যে তিনি পদত্যাগ করেছেন। ভুকেভিক বলেন, সবার কাছে আমার আবেদন আবেগ শান্ত করে সংলাপে ফিরে আসুন।

তবে ভুকেভিকের পদত্যাগ কার্যকর হতে তা সংসদ কর্তৃক অনুমোদিত হতে হবে। পরে নতুন সরকার নির্বাচন করার জন্য অথবা আগাম নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে ৩০ দিন সময় হাতে থাকবে।

বেলগ্রেডে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী পদত্যাগকে ‘অপরিবর্তনীয় সিদ্ধান্ত’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আজ সকালে সার্বিয়ার রাষ্ট্রপতির সঙ্গে আমার দীর্ঘ বৈঠক হয়েছে। আমরা এ বিষয়ে কথা বলেছি। আমরা সবকিছু নিয়ে কথা বলেছি এবং তিনি আমার যুক্তি মেনে নিয়েছেন। তাই আরও জটিলতা এড়াতে, যাতে আমরা সমাজে উত্তেজনা আরও না বাড়াই, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত তিনি এবং সরকারের মন্ত্রীরা কর্মক্ষমতার সাথে পদে বহাল থাকবেন।

তার ভাষণে আগের দিন নোভি সাদে ছাত্র বিক্ষোভকারীদের উপর হামলার দিকে ইঙ্গিত করে বলেন, আক্রমণকারীদের দ্বারা একজন ছাত্র আহত হয়েছেন। ট্রেন স্টেশনের ছাউনি ধসের সুযোগ সরকারের সমালোচকরা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলেও তিনি অভিযোগ করেন।

ভুসেভিচ বলেন, নোভি সাদের মেয়র মিলান ডুরিকও তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এর আগে সোমবার দেশটির ছাত্ররা রাজধানী বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেন। এতে যোগ দেন কৃষকরাও। অবরোধে রাজধানীর প্রাণকেন্দ্রকে সংযোগ করা অটোকোমান্ডা জংশন অচল হয়ে পড়ে। স্থবির হয়ে পড়ে দেশের কার্যক্রম। এরপর প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুকিক বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠকে বসেন।

নোভি সাদ শহরের একটি রেলস্টেশন নির্মাণে দুর্নীতির অভিযোগে তারা এ আন্দোলন করছেন। তাদের অভিযোগ, গত ১৫ নভেম্বর নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হয়েছেন। ছাদটি নির্মাণে দুর্নীতি হয়েছে। দুর্নীতি না করলে এত মানুষকে নিহত হতে হতো না।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এর কয়েক মাস পর বিদ্রোহীদের ব্যাপক আক্রমণের মুখে দেশ ছেড়ে পালান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তিনি রাশিয়ায় আশ্রয় নেন। এদিকে দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসন জারির চেষ্টার অভিযোগে প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। এর জেরে প্রেসিডেন্ট অভিশংসিত হলেও দেশটির রাজনৈতিক অনিশ্চয়তা কাটেনি। পরে আদালতের নির্দেশে ইউন সুক ইওলকে গ্রেপ্তার করে দেশটির কর্তৃপক্ষ।

খবর : ডয়চে ভেলে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শনিবার ২৪টি ফ্লাইট বাতিল
মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে মন্ত্রী-হুইপ
যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
ইমাম ও মুয়াজ্জিনের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে
কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছে
ইরানে আজ রাতে সর্বোচ্চ সংখ্যক হামলার হুমকি
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
‘বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে’
বেঁচে আছেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.