ভোটের সময় আইনশৃঙ্খলায় সশস্ত্র বাহিনীর সদস্যদের সংযুক্ত করা গেলে আস্থা বাড়বে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে নীলফামারীতে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন কমিশনার বলেন, ভোটের নিরাপত্তায় বিএনসিসি সদস্যদেরকেও সংযুক্ত করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতোমধ্যে সুপারিশ করা হয়েছে।
প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী স্বল্প সংস্কার শেষে ২০২৫ সালের ডিসেম্বরে থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে, সে হিসাবেই প্রস্তুতি নিচ্ছে কমিশন বলেও জানান আবুল ফজল মো. সানাউল্লাহ।








