শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

আর কোনো আয়নাঘর যেন না হয় : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ফ্যাসিবাদ তৈরি করেছে, সেই আইনশৃঙ্খলা বাহিনীকে সংস্কার করতে হবে। যেই হোক না কেন কথায় কথায় যেন গুলি না করে। জনতার মিছিল, মানুষের মিছিল নানা কারণে হতে পারে, সেখানে নানা পদ্ধতি আছে। টিয়ারগ্যাস ও লাঠিচার্জ করতে পারে।

আজ রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জিয়া স্মৃতি পাঠাগারের এক যুগপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, নতুন করে সাজাতে হবে পুলিশ। তাহলেই হবে সবচেয়ে বড় সংস্কার। আর সংস্কার মানুষের আহারের নিশ্চয়তা দিতে হবে এবং বিচার বিভাগের সত্যিকারের স্বাধীনতা দিতে হবে। একজন মানুষ যদি নির্যাতিত হয়, তাহলে আদালতে গিয়ে যেন ন্যায়বিচার পায়।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখন নির্বিঘ্নে যাতায়াত করতে পারি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে মাথায় রাখতে হবে, আপনার সংস্কার করুন, এমনভাবে সংস্কার করুন যাতে আর কোনো দিন ফ্যাসিবাদের উত্থান না হয়।

সেই ধরণের একটা দৃষ্টান্ত স্থাপন করুন। তা না হতলে তো নানাভাবে তারা মাথা চাড়া দেবে। এখনো চালের দাম কমেনি, চালের বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। হয়তো সবজির দামটা কিছুটা কমেছে।

রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারকে বলি আর যেন কোনো আয়নাঘর না হয়, আপনার এখনো সেই ব্যবস্থা নেননি কেন? চালের দামও আপনাকে কমাতে হবে, আপনি জুলাই ঘোষণার কথা বলবেন, আপনি অনেক সংস্কারের কথা বলবেন, কিন্তু মানুষের পেটে ক্ষুধা থাকবে তখন ওরা ওই ঘোষণা কিছুই শুনবে না।

আপনাকে এটাও করতে হবে, বাজার নিয়ন্ত্রণ করতে হবে, সিন্ডিকেট ভাঙতে হবে, অপরাধীদেরকে ধরতে হবে, তাদের আইনের আওতায় আনতে হবে এবং সমাজের মধ্যে একটি শৃঙ্খলা আনতে হবে। মানুষ যাতে কমপক্ষে মোটা চাল ও মোটা কাপড় পড়ে জীবন ধারণ করতে পারে। আর এটাই জিয়াউর রহমান নিশ্চিত করেছিলেন, এটাই তার শ্রেষ্ঠ অর্জন ছিল।

মানিকগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ডা. মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম হাফিজ কেনেডি প্রমুখ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

জাতীয় সংগীতের সময় বসে থাকার প্রশ্নে যা বলল জামায়াত
‘ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার’
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ
নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে গণসংবর্ধনা
যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
শনিবার ২৪টি ফ্লাইট বাতিল
মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে মন্ত্রী-হুইপ
যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
ইমাম ও মুয়াজ্জিনের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.