শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

সাইফের উপর হামলাকারী শরিফুলের ফিঙ্গার প্রিন্ট মিলছে না

বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার শরিফুল ইসলাম শেহজাদের ফিঙ্গার প্রিন্ট সম্ভাব্য হামলাকারীর ১৯টি ফিঙ্গার প্রিন্টের নমুনার একটির সঙ্গেও মেলেনি।

মহারাষ্ট্র সিআইডির ফিঙ্গার প্রিন্ট বিভাগের রিপোর্টে বলা হয়েছে, সাইফের বাড়ি থেকে হামলাকারীর যে ১৯টি ফিঙ্গার প্রিন্ট পাওয়া গিয়েছে, সেগুলোর সঙ্গে গ্রেপ্তার শরিফুলের ফিঙ্গার প্রিন্টের মিল নেই।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাই পুলিশ সাইফ আলি খানের বাড়ি থেকে সম্ভাব্য হামলাকারীর ১৯টি ফিঙ্গারপ্রিন্টের নমুনা সংগ্রহ করে। এরপর গ্রেপ্তার শরিফুল ইসলাম শেহজাদের ফিঙ্গার প্রিন্টও পাঠানো হয়েছিল। মহারাষ্ট্র সিআইডির ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞরা যে রিপোর্ট দিয়েছেন তাতে রীতিমতো চমকপ্রদ তথ্য জানা গেছে। বলা হচ্ছে, সাইফের বাড়ি থেকে পাওয়া ১৯টি নমুনার একটাও মিলছে না শরিফুলের সঙ্গে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আদৌ শরিফুলই সাইফের বাড়িতে হামলা চালিয়েছ

এর আগে, শরিফুলের বাবা রুহুল আমিন প্রশ্ন তুলেছেন, তার ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু সাইফের বাড়ির সিসিটিভি ফুটেজে যাকে দেখা গিয়েছে সে অন্য কেউ। তিনি বাংলাদেশ সরকারের কাছে এ বিষয়ে ইতিমধ্যে আবেদনও করেছেন।

শরিফুলের বাবা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তি তার ছেলে শেহজাদ হলেও সিসিটিভি ফুটেজে যাকে দেখা গিয়েছিল, সে অন্য কেউ। তার ছেলে নন।

তিনি বলেন, “আমার ছেলে কেমনে করল, আমি তা বুঝে উঠতে পারছি না। সিসিটিভিতে যে ছেলেটিকে দেখছি, সে আমার ছেলে নয়। পুলিশ যাকে গ্রেপ্তার করেছে, সেই আমার ছেলে।”

তিনি আরও বলেন, “সিসিটিভিতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে, তার মুখের ধরন আর চুলের স্টাইলের সঙ্গে আমার ছেলের কোনো মিল নেই। আমার ছেলে উলটে চুল আঁচড়াত। কপাল পর্যন্ত চুল রাখত না।”

এদিকে, পুলিশ বলছে শরিফুলই সাইফের বাড়িতে হামলা চালিয়েছিল। জিজ্ঞাসাবাদেও পুলিশ এমন তথ্য পেয়েছে যা প্রমাণ করে সেদিন রাতে হামলা চালিয়েছিল শরিফুলই। তার কাছ থেকে বাংলাদেশের নথিও উদ্ধার হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে ফিঙ্গার প্রিন্ট মিলছে না কেন?

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

জাতীয় সংগীতের সময় বসে থাকার প্রশ্নে যা বলল জামায়াত
‘ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার’
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ
নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা
যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
শনিবার ২৪টি ফ্লাইট বাতিল
মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে মন্ত্রী-হুইপ
যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
ইমাম ও মুয়াজ্জিনের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.