শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

‘পলাতক ৭০০ আসামীর সন্ধান মেলেনি এখনো’

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ৭০০ জন এখনও ধরা পড়েননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।

তিনি বলেছেন, “এখনও ৭০০ বন্দি বাইরে রয়েছে। এছাড়া বাকিদের বন্দি করে কারাগারে রাখা হয়েছে।”

রবিবার (২৬ জানুয়ারি) কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ তথ্য জানান।

তিনি বলেন, “গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন কারাগার থেকে ২,২০০-এর বেশি আসামি পালিয়েছিল। এর মধ্যে ১,৫০০ জনের মতো আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ৭০০ আসামিকে ধরা সম্ভব হয়নি। তবে তাদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে।”

আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশের বিভিন্ন কারাগারে হামলা ও বিদ্রোহের ঘটনা ঘটে। একই সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের দেয়াল টপকে ২০০ এর বেশি বন্দি পালিয়ে যায় এবং নিরাপত্তা কর্মীদের গুলিতে ছয়জন নিহতের খবর আসে।

শুধু কাশিমপুর নয়, নরসিংদী, কুষ্টিয়া, বগুড়াসহ দেশের বিভিন্ন কারাগার থেকে প্রায় ২,২০০ বন্দি পালানোর খবর আসে। যাদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছাড়াও জঙ্গিরাও ছিল।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিক জানতে চান, পটপরিবর্তনের পর ছিনতাই, চুরি, রাহাজানি, খুনোখুনি বেড়ে গেছে- এ ব্যাপারে পুলিশ কী করছে? তিনি বলেন, “যে বিষয়টি বললেন, সেটি আমি অস্বীকার করবো না। ছিনতাই চাঁদাবাজি হচ্ছে, আবার যারা করছে তারা ধরাও পড়ছে। ছাড়া পাওয়ার পর তারা আবার এগুলো করছে। এটা সত্য কথা।”

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শনিবার ২৪টি ফ্লাইট বাতিল
মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে মন্ত্রী-হুইপ
যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
ইমাম ও মুয়াজ্জিনের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে
কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছে
ইরানে আজ রাতে সর্বোচ্চ সংখ্যক হামলার হুমকি
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
‘বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে’
বেঁচে আছেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.