সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২, ২৬ রমজান ১৪৪৭, বসন্তকাল

রাজনীতির গুনগত পরিবর্তনের আহ্বান : তারেক রহমান

গণতান্ত্রিক শক্তির মধ্যে অযাচিত ভুল বোঝাবুঝির কারণে মানবিক বাংলাদেশ গড়ার সুযোগ যেন নষ্ট না হয়, সেদিকে দৃষ্টির রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতির গুনগত পরিবর্তন না করা গেলে কোন কিছুই বাস্তবায়ন সম্ভব নয় বলেও জানান তিনি। ঢাকায় এক শিক্ষক সমাবেশে এসব বলেন তারেক রহমান।

রাজধানীর ইঞ্জিনির্য়ার্স ইন্সটিটিউটে জাতীয় শিক্ষক দিবস ও জাতীয় সম্মেলন উপলক্ষ্যে এ শিক্ষক সমাবেশ। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলেন, আন্দোলন করে নির্বাচন আদায় করা হলে তা হবে দুঃখজনক।

সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সকলের সমর্থনে বিএনপি সরকার গঠন করলে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা কমিশন গঠন করা হবে। রাজনীতির ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনা হবে।

আওয়ামী সরকার সংবিধানকে দলীয় সংবিধানে পরিনত করেছিলো অভিযোগ করে তারেক রহমান বলেন, বিএনপির একত্রিশ দফার সাথে সংস্কার প্রস্তাবের তেমন কোন পরিবর্তন নেই। বিএনপি নির্বাচন এবং সংস্কার দুটোই চায় জানিয়ে তারেক রহমান বলেন, যে কোন নতুন দলকেই স্বাগত জানানো হবে।

ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে উদার গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র তৈরি যে সুয়োগ তৈরি হয়েছে তাকে কাজে লাগাতে বাংলাদেশের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অর্ন্তবর্তী সরকারকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আরো সহনশীল হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ত্বক কালচে হওয়ার কারণ
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইসরাইলে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান
ঈদ উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
‘গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে’
সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের পথে
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার
শিশু হত্যাকারী নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করব: ইরান
হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের
জামায়াতকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে এনসিপি: সামান্তা শারমিন
বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন জামায়াত নেতা
জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার
মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে আজ
সংসদ অধিবেশন শুরু
সোমবার দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.