শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

১১ মিনিটের সিদ্ধান্তে বাকশাল গঠন

দেশ পুনর্গঠনে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল কায়েমের লক্ষ্যে সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ-বাকশাল গঠন করেন শেখ মুজিবুর রহমান। ৭২ এর সংবিধানে সংশোধনী এনে নিজের খেয়াল খুশিমত পচাত্তরের ২৫ জানুয়ারি সংসদে পাস করা হয় বাকশাল। ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে তার কন্যা শেখ হাসিনা ও ভিন্ন মুখোশে একই পথ অনুসরণ করেন।

১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে স্বাধীন হওয়ার পর যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশ গড়া ও জনগণের মৌলিক চাহিদা পুরণ করা ছিলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছে তাদের নিয়ে একটি বিপ্লবী সরকার গঠন করার পরামর্শ দেয়া হলেও তা উপেক্ষা করে একক সরকার গঠন করে আওয়ামী লীগ।

১৯৭২ সালে একটি সংবিধান গঠন করে পাকিস্তানের সময় প্রাদেশিক সরকারের যারা দায়িত্বে ছিলো তাদের নিয়ে। তখন থেকেই মুক্তিকামি মানুষের স্বপ্নভঙ্গ শুরু হয়। রাজনীতিবিদরা বলছেন, ১৯৭৩ সালের নির্বাচনের পর থেকে শুরু হয় রাজনৈতিক বিভাজন।

নানামুখী অত্যাচারে স্বাধীনতার ৩ বছরের মাথায় ৩০০ আসনের মধ্যে ২৯১টি আসনে বিজয়ী হওয়া আওয়ামী লীগের জনসমর্থন তলানিতে নেমে যায়। নিজেদের অস্থিত্ব টিকিয়ে রাখতে আওয়ামী লীগ নিজেদের রচিত সংবিধানকে ধ্বংস করে বিনা আলোচনায় চতুর্থ সংশোধনী বিল ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি মাত্র ১১ মিনিটের মধ্যে পাশ করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল করা হয়।

তারা বলেন, শেখ মুজিবুর রহমান রাজনৈতিক লিডার হিসেবে সফল হলেও প্রশাসক হিসেবে অযোগ্য ছিলেন। তাই দেশের সার্বিক পরিস্থিতি তার নিয়ন্ত্রণে রাখতে পারেনি। বাকশাল করার কারনেই তার পতন দ্রুত হয়েছে।

ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ার ফলে আওয়ামী লীগ ও শেখ হাসিনার অবস্থা ৫ আগস্টের মতো অপমানজনক হয়েছে। জনতার রোষানলে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে শেখ হাসিনা। আর যাতে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট ও বাকশাল ফিরে না আসে এই আকাঙ্খা দেশের স্বাধীনতাকামী মানুষের।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
শনিবার ২৪টি ফ্লাইট বাতিল
মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে মন্ত্রী-হুইপ
যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
ইমাম ও মুয়াজ্জিনের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে
কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছে
ইরানে আজ রাতে সর্বোচ্চ সংখ্যক হামলার হুমকি
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.