বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফের পক্ষ থেকে এ বিষয়ে একটি নির্দেশনাও জারি করা হয়েছে, যাতে ভারতের উত্তর-পূর্ব এবং পশ্চিমবঙ্গের বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্তে মহড়া চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মূলত ভারতের আসন্ন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্তে এই ‘অপস অ্যালার্ট’ কার্যকর থাকবে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভারতীয় বার্তাসংস্থা এএনআই এই তথ্য প্রকাশ করেছে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের আগে উচ্চতর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সীমান্তে ১০ দিনের ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু করেছে।







