বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭, বসন্তকাল

টঙ্গীতে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি

তাবলীগ জামাতের দুইপক্ষের উত্তেজনার মধ্যেই গাজীপুরের টঙ্গীতে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি।

আগামী ৩১শে জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্বের অনুষ্ঠানিকতা শুরু হবে। তবে এর আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে টঙ্গীর তুরাগ তীরে জমায়েত হচ্ছেন মুসল্লিরা। ইজেতমা ময়দানের স্বেচ্ছাসেবকরা জানান, ইতিমধ্যে চটের সামিয়ানা টাঙ্গানো, খুঁটি-মাইক বসানোসহ প্রস্তুতির ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে।

স্থান সংকুলান না হওয়ায় ২০১১ সাল থেকে দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্ব ইজতেমা। কিন্তু কয়েক বছর না যেতেই বিবাদে জড়ায় তাবলীগ জামাতের মাওলানা সাদ ও জুবায়েরপন্থীরা। সম্প্রতি এই দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ হয়। এরপর থেকে দুই পক্ষের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। এমন পরিস্থিতিতে আগামী ৩১শে জানুয়ারি শুরু হবে ইজতেমার প্রথম পর্ব।

টঙ্গীর তুরাগ পাড়ে এরই মধ্যে এগিয়েছে ময়দানের কাজ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিচ্ছেন মুসুল্লিরা।

শিগগিরই ময়দানের প্রস্তুতির কাজ শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মুসলিম উম্মাহ’র ঐতিহ্য রক্ষায় সফল ইজতেমা আয়োজনে সার্বিক প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

দেশ বিদেশ থেকে আগত মুসুল্লিদের নিরাপত্তা নিশ্চিত ও নাশকতা রোধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানালেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নাজমুল করিম খান

আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে প্রথম পর্বে মাওলানা জোবায়েরের অনুসারীদের ইজতেমা শেষ হবে দোসরা ফেব্রুয়ারি। এরপর চার দিন বিরতি দিয়ে ৭ই ফেব্রুয়ারি সাদপন্থীরা দ্বিতীয় পর্বের ইজতেমা পালন করবে। যা শেষ হবে ৯ ফেব্রুয়ারি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আমিরাতে আটকে পড়া ২৭ জন ফ্লাইট ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা
নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির
বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী
ইরানের পুরো আকাশসীমা দখলে নিচ্ছে ইসরায়েল
নেপালে নির্বাচন আজ
গত ছয়দিনে মোট ২১০টি ফ্লাইট বাতিল
এনসিপির সঙ্গে মার্কিন সহকারীর বৈঠক স্থগিত
‘সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়নি’
কুয়েতে ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত
ইরানকে হামলা বন্ধের আহ্বান জানাল আরব লীগ
দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছে
মার্কিন সিনেটে যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ
ইসরায়েলে ধেয়ে আসছে ইরানি মিসাইলের নতুন বহর
মধ্যপ্রাচ্যের ভয়ারহতা জানালেন এশা
মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করা হচ্ছে!
মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০
দেশে ফিরেছেন আলোচিত তিথি
জনগণের ম্যান্ডেটের প্রতি সরকার শ্রদ্ধাশীল: তথ্যমন্ত্রী
বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে যা বললেন ট্রাম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.