শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

নভোথিয়েটার থেকে বাদ যাচ্ছে ‘বঙ্গবন্ধু’র নাম

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার আইন ২০১০’ থেকে বঙ্গবন্ধু ও শেখ মুজিবুর রহমান বাদ দিয়ে আইনের নাম সংশোধনীর আরেকটি প্রস্তাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

সেই সাথে ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন ২০১৬’ থেকে বঙ্গবন্ধু শব্দটি বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে ইতোমধ্যে একটি সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, যেহেতু বর্তমানে সংসদ নেই, তাই রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে এই আইন দু’টির সংশোধনী করা যেতে পারে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় মনে করে, দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টির জন্য বিদ্যমান আইনের আওতায় গঠিত ট্রাস্টের নামের ক্ষেত্রে ব্যক্তির নাম বিলুপ্ত করা হলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এর গ্রহণযোগ্যতা এবং মর্যাদা বাড়বে। তাই বিদ্যমান আইন দু’টির যেসব জায়গায় ব্যক্তির নাম ও উপাধি ব্যবহার করা হয়েছে সেসব স্থান থেকে ‘বঙ্গবন্ধু’ উপাধি ও ‘শেখ মুজিবুর রহমান’র নাম বিলুপ্তের প্রস্তাব করা হয়েছে।

এই আইনের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বিভিন্ন বিষয়ে দেশে-বিদেশে এমএস বা সমতুল্য ডিগ্রি, পিএইচডি, পোস্ট ডক্টরাল গবেষণা বা অধ্যয়নের জন্য ট্রাস্টি বোর্ডের মাধ্যমে ফেলোশিপ প্রদান, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে বিশেষায়িত যোগ্যতাসম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, গবেষক ও একাডেমিশিয়ান তৈরির লক্ষ্যে এমএস বা সমতুল্য ডিগ্রি, পিএইচডি ও পোস্ট ডক্টরাল পর্যায়ে গবেষণা কার্যক্রমে সহায়তা প্রদান, দেশে ও বিদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলোতে এমএস, পিএইচডি ডিগ্রি অর্জনের মাধ্যমে গবেষকদের গবেষণা ও উন্নয়ন বিষয়ে অধিকতর দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা, দেশে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়ক কার্যক্রম পরিচালনা করাসহ প্রশিক্ষিত বিজ্ঞানীদের অংশগ্রহণের মাধ্যমে দেশের উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে এই আইন তৈরি করা হয়েছিল।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, সরকারের নির্দেশে বিদ্যমান আইন দু’টি থেকে নাম ও উপাধি বিলুপ্ত করে আইনের প্রস্তাবিত খসড়া সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি এখন মন্ত্রিপরিষদ বিভাগে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শনিবার ২৪টি ফ্লাইট বাতিল
মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে মন্ত্রী-হুইপ
যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
ইমাম ও মুয়াজ্জিনের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে
কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছে
ইরানে আজ রাতে সর্বোচ্চ সংখ্যক হামলার হুমকি
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
‘বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে’
বেঁচে আছেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.