বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩, ২৬ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

‘শেখ হাসিনা ছিলেন দুর্নীতির মডেল’

শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও তারাই মূলত মুক্তিযুদ্ধের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে মন্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর কেআইবি মিলনায়তনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগ করেনি, সবার অংশগ্রহণে মুক্তিযুদ্ধ হয়েছিল। অন্যান্য দলের থেকে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অংশগ্রহণ কম ছিল।

তিনি বলেন, শেখ হাসিনা ছিলেন দুর্নীতির মডেল। এমন কোনো খাত নেই, যেখানে তার দুর্নীতি নেই। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ প্রসঙ্গে তিনি বলেন, টিউলিপ দুর্নীতিমুক্ত দেশে বেড়ে উঠলেও পারিবারিক জিনের কারণে দুর্নীতিতে জড়িয়েছেন তিনিও।

তিনি আরও বলেন, এ সময় ভয়ংকর দুর্নীতিবাজ শেখ হাসিনাকে ভারত কিসের ভিত্তিতে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনার ভেতরে রাজনৈতিক কোনো আদর্শই ছিল না, ছিল শুধু উন্নয়নের নাম। আর এ উন্নয়নের নামের মধ্য দিয়েই বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে তিনি এই দাবি জানান। দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এই নাগরিক সমাবেশের আয়োজন করে। এসময় জয়নুল আবদিন ফারুক বলেন, ‘জনগণের সরকার ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ অন্যান্য জনদুর্ভোগ শেষ হবে না।

তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আজকে অনুরোধ জানাব, আর বিলম্বিত নয়, আর দেরি নয়, আবু সাঈদ, মুগ্ধের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতার সন্মান অক্ষুন্ন রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে।

তিনি আরও বলেন, সংস্কার চলবে, নির্বাচনের দিন-তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে। আমি নির্বাচনে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানাচ্ছি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু
‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধনে ইসির কঠোর নিয়ন্ত্রণ
টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ পহেলা বৈশাখ
নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ট্রাম্প প্রশাসনের সমালোচনায় বিচলিত নন পোপ লিও
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির
আলী খামেনি’র শাহাদাতের চল্লিশতম দিন উপলক্ষে ঢাবিতে স্মরণসভা
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্টের সাক্ষাৎ
৩৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করেছে মাউশি
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
‘পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক’
ডাক্তার কামরুলের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪
ভোজ্যতেলের দাম বাড়া নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স
হামে আরও ১০ জনের মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.