বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩, ২৭ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

‘সাম্যের বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারাবদ্ধ’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের সন্তানরা রাজপথে স্লোগান দিচ্ছে- ‘আমরা ন্যায়বিচার চাই, বৈষম্য চাই না’। আমরা শহিদদের আত্মাকে কথা দিচ্ছি, শহিদদের বেঁচে থাকা আপনজনদের কথা দিচ্ছি, আহত পঙ্গু ভাইদেরকে কথা দিচ্ছি- তোমাদের স্বপ্নের সেই সাম্যের বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে মাগুরা নোমানী ময়দানে জামায়াতের কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, দেশটা এমন একটি সরকার চালাচ্ছিল যারা মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিল। জনগণ সভ্য থাকলেও আমাদের শাসকরা সভ্য ছিল না। এ জন্য তারা জনগণকে সম্মান করতে পারেননি। জনগণকে দেওয়া কথা তারা রাখতে পারেননি। জাতিকে দেওয়া একটা ওয়াদাও তারা বাস্তবায়ন করেননি। তারা ক্ষমতায় এসেছিল তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য।

তিনি বলেন, ২০০৯ সালের ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় ৫৭ জন সেনা অফিসারকে হত্যার মধ্য দিয়ে যে ধর্ষণ, গুম এবং লুটের সংস্কৃতি ও রাজনীতি শুরু হয়েছিল তার কবর রচনা হবে ইনশাল্লাহ।

জামায়াত আমির আরও বলেন, যদি আমরা দেশ পরিচলার সুযোগ পাই, তাহলে আপনাদেকে একটি মানবিক সরকার উপহার দিতে পারবো। সেদিন আমাদের মায়েরা সম্মান ও নিরাপত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন। দল নয়, ধর্ম নয় দেশ আমাদের সবার এই নীতির ভিত্তিতে যার যেটা অধিকার তার হাতে সেটা তুলে দেওয়া হবে। যেখানে দুঃশাসনও থাকবে না, দুর্নীতিও হবে না।

অনুষ্ঠানে মাগুরা জেলা শাখা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, যশোর জেলা শাখার সাবেক আমির ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন, জেলা জামায়াতের সাবেক আমির যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ড. আলমগীর বিশ্বাস, কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য মাওলানা বদরুদ্দিন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক সাঈদ আহমেদ প্রমুখ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা
কাল হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফা বৈঠক
জেনিফার লোপেজের ‘নতুন শুরু’!
নেইমার বিষয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট
‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু
‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধনে ইসির কঠোর নিয়ন্ত্রণ
টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ পহেলা বৈশাখ
নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ট্রাম্প প্রশাসনের সমালোচনায় বিচলিত নন পোপ লিও
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির
আলী খামেনি’র শাহাদাতের চল্লিশতম দিন উপলক্ষে ঢাবিতে স্মরণসভা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.