সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘স্বপ্ন কীভাবে দেখতে হয়, শাহরুখ তা দেখিয়েছেন’

বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা ও বলিউড বাদশাহ শাহরুখ খান একসঙ্গে অভিনয় করেছিলেন ‘দিল সে’ সিনেমায়। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় অভিনয় করেছিলেন প্রীতি জিন্টাও। একসঙ্গে অভিনয় করার সুবাদেই শাহরুখের সঙ্গে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছিল মনীষার। ক্যারিয়ারের প্রথম দিকে মনীষাকে সবদিক থেকে কীভাবে শাহরুখ সাহায্য করতেন, এই কথাই সম্প্রতি বললেন মনীষা।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অতীত স্মৃতিবিধুরতা করে মনীষা কৈরালা বলেন, শাহরুখ প্রথম দিন থেকেই আমার ভীষণ ভালো বন্ধু। আমার মনে আছে, তখন শাহরুখ থাকত মাউন্ট মেরি অ্যাপার্টমেন্টে। আমরা সকলে শাহরুখের ফ্ল্যাটে যেতাম এবং গল্প গুজব করতাম। আমি শাহরুখের একবার দুই বছর আগে মুম্বাই এসেছিলাম, কিন্তু প্রথম দিন থেকেই আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল।

মনীষা বলেন, মুম্বাইয়ে ফ্ল্যাট কেনার পরামর্শ আমাকে শাহরুখই দিয়েছিল। ও বলত যেহেতু আমরা মুম্বাইয়ের বাইরে থেকে এসেছি, তাই মুম্বাইতে একটি ফ্ল্যাট থাকলে তবেই আমাদের জোর থাকবে। কাজের ক্ষেত্রেও সমস্যা হবে না। উল্লেখ্য, একদিকে যেমন শাহরুখ মনীষাকে বাড়ি কেনার জন্য উৎসাহিত করেছিলেন, ঠিক তেমনি নিজে কঠোর পরিশ্রম করে গৌরীকে মান্নাত উপহার দিয়েছিলেন।

মান্নাত প্রসঙ্গে একবার শাহরুখ আমাকে বলেছিলেন, আমি দিল্লি থেকে এসেছি। দিল্লিবাসীরা সবসময় বড় বাড়িতে থেকেই অভ্যস্ত হয়। খুব স্বাভাবিকভাবেই মুম্বাইয়ে যখন প্রথম একটি অ্যাপার্টমেন্টে থাকি, আমার ভালো লাগেনি। শুধু তাই নয়, আমার শাশুড়ি মাঝে মাঝেই আমাকে বলতেন, কীভাবে এত ছোট বাড়িতে থাকি আমরা? তখন থেকেই আমি একটি বাংলো কেনার কথা চিন্তা ভাবনা করি। তবে শাহরুখ মান্নাত কিনেছিলেন শুধুমাত্র গৌরীর জন্য। মান্নাত কেনার স্বপ্ন পূরণ করার জন্য দিন রাত এক করে দিয়েছিলেন শাহরুখ, কিন্তু নিজের স্বপ্ন পূরণ থেকে পিছপা হননি তিনি। বর্তমানে মুম্বাইয়ের একটি অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে এই বাড়িটি।

শুধু মনীষা কৈরালাকে নয়, শাহরুখ তার প্রত্যেক বন্ধুকেই এইভাবে প্রতিটি পদে সাহায্য করেছেন। বুঝিয়েছেন, স্বপ্ন কীভাবে দেখতে হয়। স্বপ্ন যদি বড় হয়, তাহলে আপনার জীবনও ঠিক সেইভাবেই বড় হয়ে যাবে। শাহরুখের এই দৃষ্টিভঙ্গির কারণেই তিনি এতটা জনপ্রিয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.