বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩, ২৭ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

নকলায় ‘মানবকল্যাণ ফাউন্ডেশন’র নতুন কমিটি গঠন

‘মানবিক কাজে ভেদাভেদ নাই, উম্মাহর স্বার্থে আছি আমরা সবাই’– এই শ্লোগানকে ধারন করে ‘মানবকল্যাণ ফাউন্ডেশন’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে আব্দুল্লাহ আল আমিন-কে সভাপতি ও আরফিকার হোসেন-কে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান, সহ-সভাপতি রনি ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আল-মাহাদী, সাংগঠনিক সম্পাদক সৌরভ আহমেদ সজিব, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিফাত, কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ, প্রচার সম্পাদক হাসান মিয়া, দপ্তর সম্পাদক বজলুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, কল্যাণ ও তহবিল বিষয়ক সম্পাদক ওমর ফারুক, আই.টি সম্পাদক তাহমিদ জিম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ রিদওয়ান আহমাদ, শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক আরিফুল ইসলাম, স্বাস্থ্য ও সেবা সম্পাদক বাবুল হাসান, কর্মসূচী ও পরিকল্পনা সম্পাদক রাসেল মিয়া, দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শাহিন আকন্দ এবং ১০ জন কার্যকরী সদস্য– আর.এন. রাফিক, হাফেজ মাওলানা মাহাদী হাসান, হাফেজ সুলতান মাহমুদ, রব্বানী, আব্দুল্লাহ, মো. সানি, তানভীর আহমেদ, রাজিব মন্ডল, আবু রায়হান মুরাদ ও জামান ইকতিদার।

নতুন কমিটি গঠন উপলক্ষে সোমবার বিকেলে নির্মানাধীন নকলা মডেল মসজিদ সংলগ্ন মাঠে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ সাইম ইসলাম-এঁর সভাপতিত্বে এবং তরুণ সাংবাদিক হাসান মিয়ার সঞ্চালনায় এক সাধারণ সভায় কমিটির প্রকাশ ঘটে।

এতে প্রধান অতিথি হিসেবে নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবাদকর্মী মো. নূর হোসেন, কলাপাড়া নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বিজয় টিভির প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল প্রমুখ।

এতে আরও উপস্থিত ছিলেন যায়যায়দিন পত্রিকা নকলা উপজেলার প্রতিনিধি শফিউল আলম লাভলু, সাংবাদিক দেলোয়ার হোসেন, নকলা পৌরসভার সুপারভাইজার ফজলে রাব্বি রাজন, এইচ এম রাজীব।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নকলা প্রেসক্লাবের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, স্বেচ্ছাসেবক গোলাম রব্বানী, নবগঠিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিফাত প্রমুখ। পরে নবগঠিত কমিটির সকলের নাম ও পদবী ঘোষণা করেন সভার প্রধান অতিথি মো. মোশারফ হোসাইন।

সবশেষে উপস্থিত সকলকে সাথে নিয়ে দেশ জাতির মঙ্গল কামনায় এবং সংগঠনটির সার্বিক উন্নতি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন নকলা মারকাজ মসজিদের ইমাম ও খতিব মুফতী শামছুল হুদা জিহাদী।

এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক তরুণ স্বেচ্ছাসেবক ও উদ্যোক্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা
কাল হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফা বৈঠক
জেনিফার লোপেজের ‘নতুন শুরু’!
নেইমার বিষয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট
‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু
‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধনে ইসির কঠোর নিয়ন্ত্রণ
টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ পহেলা বৈশাখ
নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ট্রাম্প প্রশাসনের সমালোচনায় বিচলিত নন পোপ লিও
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির
আলী খামেনি’র শাহাদাতের চল্লিশতম দিন উপলক্ষে ঢাবিতে স্মরণসভা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.