রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

ডাকসু নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ফেব্রুয়ারির মধ্যে আয়োজনের পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানুয়ারির মধ্যেই নির্বাচনের রোডম্যাপ প্রকাশের প্রস্তুতি চলছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর ডাকসু নির্বাচনের দাবি জোরালো হয়েছে। নির্বাচনী রোডম্যাপের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসনও।

সোমবার (১৩ জানুয়ারি) সময় সংবাদকে তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যে ডাকসু নির্বাচন হওয়ার একটা গ্রহণযোগ্য সময়। গঠনতন্ত্র সংস্কার না করে ডাকসু নির্বাচন কার্যকরি হবে না। এজন্য ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের জন্য কমিটি গঠন করা হয়েছে।

তবে সব ছাত্র সংগঠন ডাকসু নির্বাচন চাইলেও ভোটের তারিখ নিয়ে রয়েছে ভিন্ন মত। ছাত্রলীগকে সুবিধা দিতে তৈরি করা গঠনতন্ত্রের আমূল সংস্কার শেষে নির্বাচন চায় ছাত্রদল। একই সুর ছাত্র ইউনিয়নেরও।

ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, তৎকালীন প্রশাসন ছাত্রলীগকে সুবিধা করে দেয়ার জন্য গঠনতন্ত্রে যে ধরনের বিধান সংযুক্ত করেছিল। সেই গঠনতন্ত্রের অধিনে ডাকসু নির্বাচন হলে সেটা প্রশ্নবিদ্ধ থেকে যাবে।

ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র সাহস বলেন, ফ্যাসিবাদের দোসররা নামে-বেনামে এখনও হল পর্যায়ে রয়ে গেছে। ছাত্রলীগকে সুবিধা দিতে তৈরি করা গঠনতন্ত্রের আমূল সংস্কার শেষে নির্বাচন হোক।

ঢাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মহিউদ্দিন আহমদ বলেন, দ্রুত সময়ে নির্বাচন চাই। আর দ্রুত সময়ের মধ্যে অন্তত রোডম্যাপটা চাই। সংস্কার এবং ডাকসু নির্বাচনের প্রক্রিয়া একই সঙ্গে চলতে পারে বলে মনে করি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, ‘আমরা নতুন করে ক্ষমতার রাজনীতি চাই না। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ কেন্দ্রিক রাজনীতি শক্তিশালী হোক।’

দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালে অনুষ্ঠিত হয় সবশেষ ডাকসু নির্বাচন। পরবর্তীকালে দাবি উঠলেও নির্বাচন আয়োজনে উদ্যোগ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

তারেক রহমানের চিঠি পেয়ে আপ্লুত পূর্ণিমা
জাতীয় দলে ফিরতে সাকিবের জন্য বিসিবি’র শর্ত
‘শ্রেণিকক্ষ ও পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা’
পাকিস্তানে মার্কিন-ইরানি প্রতিনিধি দল
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অসুস্থ
জুনের মধ্যে ২টি ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তীব্র কালবৈশাখী পূর্বাভাস
কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী
সিল্কের ঐতিহ্য রক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগে কাজ করা হবে
যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিলো ইরান
চাঁদে অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী
ইরানের একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে
‘বগুড়া ও শেরপুরে আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে’
সংসদ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি ঘোষণা
‘এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ’
ইরান বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
জাতীয় সংসদে আরও ১০ বিল পাস
চারুকলায় চলছে বর্ণাঢ্য বর্ষবরণ প্রস্তুতি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক
বগুড়া-৬ : বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির বাদশা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.