বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩, ২৭ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

এ বছরের মাঝামাঝিতেই নির্বাচন চায় বিএনপি

এ বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি তুলবে বিএনপি। দলটি মনে করে, সরকারের ভেতর থেকে একটি অংশ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। তাই আগেভাগেই নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করতে মাঠের কর্মসূচিতে নামার চিন্তা করছেন বিএনপির নীতিনির্ধারকেরা।

সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিএনপির নীতিনির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার যে চিন্তা অন্তর্বর্তী সরকার করছে, সেটিকেও খুব সন্দেহের চোখে দেখছেন বিএনপির নীতিনির্ধারকেরা।

তাঁরা মনে করছেন, স্থানীয় নির্বাচন করার যে কথা বলা হচ্ছে, তা একটি দুরভিসন্ধি। সংসদ নির্বাচন প্রলম্বিত করার চেষ্টার দুরভিসন্ধি থেকে এটি করা হচ্ছে।

জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর ভ্যাট–ট্যাক্স এবং গ্যাসের দাম বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এই কমিটি মনে করে, এতে জীবনযাত্রার খরচ বাড়বে। মানুষ এমনিতে কষ্টে আছে। এই সিদ্ধান্ত তাঁদের আরও দুর্ভোগে ফেলবে। বৈঠকে লন্ডনে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও আলোচনা হয়। সবাইকে জানানো হয়, খালেদা জিয়া মানসিকভাবে ভালো আছেন। পারিবারিক পরিবেশে আছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমদ, সালাহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা
কাল হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফা বৈঠক
জেনিফার লোপেজের ‘নতুন শুরু’!
নেইমার বিষয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট
‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু
‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধনে ইসির কঠোর নিয়ন্ত্রণ
টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ পহেলা বৈশাখ
নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ট্রাম্প প্রশাসনের সমালোচনায় বিচলিত নন পোপ লিও
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির
আলী খামেনি’র শাহাদাতের চল্লিশতম দিন উপলক্ষে ঢাবিতে স্মরণসভা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.