রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

গণঅভ্যুণ্থান সময়ে শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড পাওয়া গেছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। একইসঙ্গে গুমের ঘটনার প্রমাণও পাওয়া গেছে বলে জানায় তারা।

প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে অনলাইন প্ল্যাটফর্ম ও বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত শেখ হাসিনাসহ জড়িতদের কল রেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

পরে এক সংবাদ সম্মেলনে প্রসিকিউটর এবিএম সুলতান মাহমুদ বলেন, “শেখ হাসিনাসহ যাদের অডিও রেকর্ড ফাঁস হয়েছে, সেগুলোর সত্যতা প্রমাণ করার জন্য আমরা ট্রাইব্যুনালের অনুমতি চেয়েছি। সিআইডিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বিষয়টি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।”

প্রসিকিউশন আরও জানায়, বাংলাদেশ ট্রাইব্যুনালের পাশাপাশি আন্তর্জাতিক আদালতেও এসব তথ্য-প্রমাণ গ্রহণযোগ্য করতে তাদের অকাট্য করার চেষ্টা চলছে।

প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়, এই হত্যাযজ্ঞে জড়িতদের প্রমাণ লুকাতে বিভিন্নভাবে চেষ্টা চালানো হয়েছে। পাশাপাশি তথ্য প্রমাণ সংগ্রহে সংশ্লিষ্ট সংস্থাগুলোতে অসহযোগিতার সম্মুখীন হতে হয়েছে।

তাদের বক্তব্য অনুযায়ী, ফরেনসিক পরীক্ষার মাধ্যমে কল রেকর্ড ও অন্যান্য প্রমাণগুলো যাচাই করা হলে গণঅভ্যুত্থানের ঘটনার সঙ্গে জড়িতদের ভূমিকা আরও স্পষ্ট হবে।

সূত্র : বিবিসি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

তারেক রহমানের চিঠি পেয়ে আপ্লুত পূর্ণিমা
জাতীয় দলে ফিরতে সাকিবের জন্য বিসিবি’র শর্ত
‘শ্রেণিকক্ষ ও পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা’
পাকিস্তানে মার্কিন-ইরানি প্রতিনিধি দল
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অসুস্থ
জুনের মধ্যে ২টি ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তীব্র কালবৈশাখী পূর্বাভাস
কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী
সিল্কের ঐতিহ্য রক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগে কাজ করা হবে
যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিলো ইরান
চাঁদে অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী
ইরানের একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে
‘বগুড়া ও শেরপুরে আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে’
সংসদ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি ঘোষণা
‘এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ’
ইরান বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
জাতীয় সংসদে আরও ১০ বিল পাস
চারুকলায় চলছে বর্ণাঢ্য বর্ষবরণ প্রস্তুতি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক
বগুড়া-৬ : বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির বাদশা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.