বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩, ২৬ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

বিএনপির সাথে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

আজ রোববার (১২ জানুয়ারি) গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক হয়।

বৈঠক শেষে বিএপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইইউর রাষ্ট্রদূত বিএনপি অফিস পরিদর্শন করেছে। এ সময় আমরা কয়েকজন উপস্থিত ছিলাম।

আমির খসরু আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। ২০২৫ সালেই নির্বাচন হওয়া জরুরি। বিএনপি ক্ষমতায় গেলে ইইউ’র সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে তিনি মন্তব্য করেন।

বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আমির খসরু বলেন, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে আলোচনা হওয়ার কথা, সেইগুলোই হয়েছে। একটি হচ্ছে নির্বাচন, কবে নির্বাচন হতে যাচ্ছে। আরেকটি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। যেহেতু ইউরোপীয় ইউনিয়ন সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আরেকটি হচ্ছে সংস্কার। সংস্কারের ব্যাপারে আমাদের(বিএনপির) ভাবনা কি এ ব্যাপারে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, মূলত আগামী নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছ। আমাদের পক্ষ থেকে বারবার যেটা বলে আসছি, এই বছরের মধ্যে নির্বাচন সম্পূর্ণ হওয়া অত্যন্ত জরুরি। অন্যকোনো ভাবনার দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচন করে আগামীতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। যাতে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ চলতে পারে না। কারণ, অগণতান্ত্রিক সরকারের রাজনৈতিক ওয়েট থাকে না, জনগণের সঙ্গে সংশ্লিষ্টতা থাকে না। সুতরাং একটি গণতান্ত্রিক প্রক্রিয়া দিকে যাওয়ার দিকে জোর দিয়েছি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু
‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধনে ইসির কঠোর নিয়ন্ত্রণ
টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ পহেলা বৈশাখ
নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ট্রাম্প প্রশাসনের সমালোচনায় বিচলিত নন পোপ লিও
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির
আলী খামেনি’র শাহাদাতের চল্লিশতম দিন উপলক্ষে ঢাবিতে স্মরণসভা
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্টের সাক্ষাৎ
৩৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করেছে মাউশি
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
‘পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক’
ডাক্তার কামরুলের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪
ভোজ্যতেলের দাম বাড়া নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স
হামে আরও ১০ জনের মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.