বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩, ২৬ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

ঢালিউডে নতুন জুটি মোশাররফ করিম ও কলকাতার অভিনেত্রী পার্ণো মিত্র

সরকারি অনুদানপ্রাপ্ত ‘বিলডাকিনি’ সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরে নির্মাণের অনুমোদন পায়। ফজলুল কবীর তুহিনের পরিচালনায় এবং নুরুদ্দিন জাহাঙ্গীরের ব্যতিক্রমধর্মী কাহিনি অবলম্বনে নির্মিত এই সিনেমায় জুটি বেঁধেছেন বাংলাদেশের মোশাররফ করিম ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্ণো মিত্র।

অবশেষে সিনেমাটি মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ২৪ জানুয়ারি সিনেপ্লেক্সসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বিলডাকিনি’।

এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) সিনেমার প্রথম পোস্টার উন্মোচন করেন মোশাররফ করিম। সিনেমার নির্মাতা ও কলাকুশলীরা শুটিং স্পটে ফিরে পোস্টার উন্মোচন এবং মুক্তি উপলক্ষে কেক কেটে উদযাপন করেন।

পোস্টার উন্মোচন অনুষ্ঠানে মোশাররফ করিম বলেন, ‘বিলডাকিনি আমার প্রিয় একটি সিনেমা। এটি আমাদের সমাজের সমস্যা, মানুষের অমানুষ হয়ে ওঠা এবং সেই অমানুষকে মানুষে পরিণত করার গল্প বলে। আমি এতে অভিনয় করে তৃপ্ত। আমার বিশ্বাস, দর্শকরাও এটি উপভোগ করবেন। কারণ, এটি আমাদের গল্প, আমাদের সিনেমা।’

 

 

প্রকাশিত পোস্টারে মোশাররফ করিমের সঙ্গে দেখা গেছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পার্ণো মিত্রকে। এর আগে, মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে পা রাখেন পার্ণো।

‘বিলডাকিনি’ সিনেমায় মোশাররফ করিম মানিক মাঝি চরিত্রে অভিনয় করেছেন, আর পার্ণো মিত্র রয়েছেন হানুফা চরিত্রে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহাজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশীদ হারুন, হাবিব মাসুদ, আইনুন নাহার পুতুল, ইউসুফ হাসান অর্ক প্রমুখ।

সিনেমাটি ২০২৪ সালের শুরুর দিকে চিত্রনাট্য চুরির অভিযোগে আলোচনায় আসে। মঞ্জুরুল ইসলাম মেঘ নামে এক ব্যক্তি এই অভিযোগ আনেন, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। তবে নির্মাতারা এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।

‘বিলডাকিনি’ দর্শকদের কাছে শুধু একটি সিনেমা নয়, বরং সমাজের বাস্তব চিত্র তুলে ধরার একটি মাধ্যম বলে মনে করছেন এর নির্মাতা ও কলাকুশলীরা। সিনেমাটি প্রেক্ষাগৃহে কীভাবে সাড়া ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু
‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধনে ইসির কঠোর নিয়ন্ত্রণ
টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ পহেলা বৈশাখ
নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ট্রাম্প প্রশাসনের সমালোচনায় বিচলিত নন পোপ লিও
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির
আলী খামেনি’র শাহাদাতের চল্লিশতম দিন উপলক্ষে ঢাবিতে স্মরণসভা
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্টের সাক্ষাৎ
৩৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করেছে মাউশি
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
‘পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক’
ডাক্তার কামরুলের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪
ভোজ্যতেলের দাম বাড়া নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স
হামে আরও ১০ জনের মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.