সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

আজ ‘গরম চা’ দিবস

পানির পরেই যে পানীয় সবচেয়ে বেশি পান করা হয়ে থাকে তা হল চা। চা এমন একটি পানীয় যা কমবেশি সবার প্রিয়। চা পছন্দ করেন না, এমন মানুষ খুব কমই পাওয়া যাবে।

সারাদিনের কাজের চাপে ক্লান্ত শরীরে ধোঁয়া ওঠা এক কাপ গরম চা নিমিষেই জাদুর মতো সারাদিনের ক্লান্তি দূর করে দিতে সাহায্য করে। ধারণা করা হয়, চায়ের প্রচলন প্রথম চীন থেকে শুরু হয়। ধীরে ধীরে এর জনপ্রিয়তা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে।

আজ ১২ জানুয়ারি ‘গরম চা দিবস’ বা ‘হট টি ডে’। ১৯৫০ সালে  যুক্তরাষ্ট্রে চা কাউন্সিল প্রতিষ্ঠিত হয়। আর এই কাউন্সিল ২০১৬ সালে ‘গরম চা দিবস’ বা ‘হট টি ডে’ এর প্রচলন শুরু করে।

গরম চায়ের রয়েছে একটি দীর্ঘ ইতিহাস। এ ইতিহাস প্রায় পাঁচ হাজার বছর আগের পুরোনো। চা নিয়ে একটি গল্প প্রচলতি আছে- কোনো এক চীনা সম্রাট গরম পানির কাপ নিয়ে একটি গাছের নিচে বসেছিলেন। তখন কিছু কিছু শুকনো পাতা ওই কাপে এসে পড়ে। পরে সম্রাট সেই পানীয় পান করে মুগ্ধ হন। এভাবে গরম চায়ের সঙ্গে মানুষের বন্ধুত্ব গড়ে ওঠে। যদিও এই গল্প কতটা সত্যি তা বলা মুশকিল। কিন্তু এটাতো সত্যি কথা যে- শত শত বছর ধরে মানুষ গরম চা পান করে আসছেন।

আজ গরম চা দিবস
যুগ যুগ ধরে চা নিয়ে নানান গবেষণা হয়েছে। বিভিন্ন সময়ে গরম পানির সঙ্গে গুল্ম ও পাতা মিশিয়ে পান করা হয়েছে। কিন্তু চায়ের সবচেয়ে আধুনিক সংস্করণ গরম পানির সঙ্গে কয়েক টুকরো চা পাতা মিশিয়ে পান করা। এই পাতা ক্যামেলিয়া সাইনেনসিস উদ্ভিদ থেকে পাওয়া যায়। এশিয়ায় গরম চা পান শুরু হয় খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দীতে। আর ষোড়শ শতাব্দীর আগে ইউরোপে চা প্রবেশ করতে পারেনি।

১৬০০-এর দশকে ইংল্যান্ডের মানুষ এই সুস্বাদু পানীয়টির প্রেমে পড়তে শুরু করেন এবং এটি আধুনিক শ্রেণির জনপ্রিয় পানীয় হয়ে উঠতে শুরু করে। ব্রিটিশ ভারতে চায়ের উৎপাদন প্রবর্তিত হয়। শুধু তাই নয় তখন বিশ্বব্যাপী এটি একটি শিল্প হয়ে ওঠে।

‘গরম চা দিবস’ উদযাপনের সবচেয়ে সহজ উপায় হলো- পানি সিদ্ধ করে তাতে কয়েক টুকরো চা পাতা দিন। তারপর চামচ দিয়ে নাড়ুন। এরপর পান করুন। আবার বর্তমানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। যেমন- তুলশি চা, পুদিনা চা, কমলা চা, তেঁতুল চা ইত্যাদি। চাইলে কোনো চায়ের দোকানে গিয়ে এসব চায়ের স্বাদ নিতে পারেন। কিংবা প্রিয় বন্ধুকে একটি চায়ের কাপ উপহার দিতে পারেন, সঙ্গে এক বক্স চা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.