রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

বিয়ে করছেন প্রভাস, পাত্রী কে?

দক্ষিণী তারকা প্রভাস কাজ দিয়ে যেমন আলোচনায় থাকেন, তেমনি তার ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনার শেষ নেই। বিশেষ করে অভিনেতার বিয়ের প্রসঙ্গে নেটিজেনদের চর্চা বরাবরই তুঙ্গে। তার সময়ের অনেকেই বিয়ে করে সংসারী হলেও তিনি এখনও সিঙ্গেলই রয়ে গেছেন।

এমনকি একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়ালেও শেষ পর্যন্ত কারও সঙ্গেই গাঁটছড়া বাঁধেননি প্রভাস। বহুবার বিয়ের গুঞ্জনও শোনা গেছে তার। তবে তা বাস্তবে রূপ নেয়নি কখনও। এবার জানা গেল, সকল গুঞ্জন পেছনে ফেলে অবশেষে নাকি বিয়ের পিঁড়িতে বসছেন প্রভাস।

এর আগে আনুশকা শেঠির সঙ্গে নাম জড়িয়েছে প্রভাসের। গুঞ্জন উঠেছিল, অভিনেত্রীকেই নাকি বিয়ে করবেন তিনি। কিন্তু এবার শোনা যাচ্ছে অন্য এক পাত্রীর কথা। এক সাক্ষাৎকারে অভিনেতা রামচরণের মন্তব্যে নতুন এই জল্পনার সূত্রপাত।

অভিনেতা জানান, খুব শিগগিরই নাকি বিয়ে করতে চলেছেন প্রভাস। পাত্রী নাকি অন্ধ্রপ্রদেশের গনপভরামের মেয়ে। এরপরই জল্পনা বাড়িয়ে দেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় বিশ্লেষক মনোবালা বিজয়বালান। এক্স হ্যান্ডলে তিনি প্রভাসের নাম লিখে তার সঙ্গে নবদম্পতির ইমোজি জুড়ে দিয়েছেন।

এই পোস্টে দেখেই কৌতূহল প্রকাশ করতে শুরু করেন প্রভাস ব্কতরা। উচ্ছ্বসিত হয়ে তারা পাত্রী সম্পর্কে জানতে চান। যদিও নেটিজেনদের একাংশ মনে করছেন, প্রভাসের বিয়ে জল্পনা নাকি এবারও স্রেফ গুঞ্জন।

পরবর্তী সিনেমার প্রমোশন হিসেবেই হয়তো বিয়ের কৌশল বেছে নিচ্ছেন এই তারকা। যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ কুলুপ এঁটেছেন প্রভাস। বিয়ে নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

তারেক রহমানের চিঠি পেয়ে আপ্লুত পূর্ণিমা
জাতীয় দলে ফিরতে সাকিবের জন্য বিসিবি’র শর্ত
‘শ্রেণিকক্ষ ও পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা’
পাকিস্তানে মার্কিন-ইরানি প্রতিনিধি দল
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অসুস্থ
জুনের মধ্যে ২টি ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তীব্র কালবৈশাখী পূর্বাভাস
কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী
সিল্কের ঐতিহ্য রক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগে কাজ করা হবে
যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিলো ইরান
চাঁদে অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী
ইরানের একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে
‘বগুড়া ও শেরপুরে আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে’
সংসদ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি ঘোষণা
‘এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ’
ইরান বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
জাতীয় সংসদে আরও ১০ বিল পাস
চারুকলায় চলছে বর্ণাঢ্য বর্ষবরণ প্রস্তুতি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক
বগুড়া-৬ : বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির বাদশা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.