রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

হৃতিক রোশনের জন্মদিনে যা বললেন সাবেক স্ত্রী ও বর্তমান প্রেমিকা

বলিউড অভিনেতা হৃতিক রোশন বারবার প্রমাণ করেছেন– বয়স যে শুধু একটা সংখ্যা মাত্র। কারণ অভিনেতার বয়স বাড়লেও শারীরিক গঠনে কোনো প্রভাব পড়েনি।

সেই ২০০০ সালে ‘কাহো না প্যার হ্যায়’ ছবি থেকে অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল তার। প্রথম ছবিতেই আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি। এখনো ভক্ত-অনুরাগীদের মধ্যে সেই একই উন্মাদনা দেখা যায়। দেখতে দেখতে হৃতিক রোশন আজ ৫১ বছর বয়সি। জন্মদিনে তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন ভক্ত-অনুরাগীরা। সেই সঙ্গে হৃতিককে জন্মদিনে বিশেষভাবে শুভেচ্ছা জানালেন সাবেক স্ত্রী সুজান খান ও বর্তমান প্রেমিকা সাবা আজাদ।

এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পারিবারিক ছবি শেয়ার করে নেন সুজান খান। সেই ছবিতে হৃতিকের সঙ্গে রয়েছেন তার প্রেমিকা সাবা আজাদও। সেই ছবির ক্যাপশনে হৃতিকের সাবেক স্ত্রী লিখেছেন– শুভ জন্মদিন। তার সঙ্গে ‘কাহো না প্যার হ্যায়’ ছবির ২৫ বছর পূর্তির উদযাপনও হোক।

অন্যদিকে সাবা আজাদও হৃতিকের সঙ্গে একগুচ্ছ সোহাগী ছবি শেয়ার করে নিয়েছেন। সেই সঙ্গে সাবা লিখেছেন— সূর্যকে প্রদক্ষিণ করার আরও একটি বছর পূর্ণ করার শুভেচ্ছা তোমাকে। তুমি আমার আলো। সারাজীবন আনন্দ যেন তোমাকে ঘিরে রাখে।

সাবার এই পোস্টে হৃতিককে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। বলিপাড়া থেকেও বহু তারকা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ‘বার্থডে বয়’কে।

উল্লেখ্য, কয়েক দিন আগে হৃতিক রোশনের জন্মদিন উপলক্ষ্যে বড়পর্দায় আবার মুক্তি পেয়েছে ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি। নতুন করে সাড়া ফেলেছে এ ছবিটি। এদিকে হৃতিককে শেষ দেখা গেছে ‘ফাইটার’ ছবিতে। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে এ ছবিতে জুটি বেঁধেছিলেন অভিনেতা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

তারেক রহমানের চিঠি পেয়ে আপ্লুত পূর্ণিমা
জাতীয় দলে ফিরতে সাকিবের জন্য বিসিবি’র শর্ত
‘শ্রেণিকক্ষ ও পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা’
পাকিস্তানে মার্কিন-ইরানি প্রতিনিধি দল
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অসুস্থ
জুনের মধ্যে ২টি ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তীব্র কালবৈশাখী পূর্বাভাস
কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী
সিল্কের ঐতিহ্য রক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগে কাজ করা হবে
যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিলো ইরান
চাঁদে অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী
ইরানের একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে
‘বগুড়া ও শেরপুরে আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে’
সংসদ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি ঘোষণা
‘এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ’
ইরান বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
জাতীয় সংসদে আরও ১০ বিল পাস
চারুকলায় চলছে বর্ণাঢ্য বর্ষবরণ প্রস্তুতি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক
বগুড়া-৬ : বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির বাদশা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.