বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩, ২৭ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

লস অ্যাঞ্জেলেসের দাবানল এখন নিয়ন্ত্রণে

নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব ও পশ্চিম প্রান্তের দাবানল। একই সঙ্গে গত কয়েক দিন ধরে চলা প্রচণ্ড বাতাসও কমতে শুরু করেছে। বাতাস কমায় দাবানলের বড় দুটি জায়গার আগুন গতকাল শুক্রবার নিয়ন্ত্রণ আসতে শুরু করে। এতে আজ শনিবার পর্যন্ত প্রাণ গেছে ১১ জনের। ১ লাখ ৮০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে আরও দুই লাখ জনকে। খবর- বিবিসি

লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস জানিয়েছেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে সাফল্যের খবর এসেছে। আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।’

ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিস বলেছে, শুক্রবারের আগ পর্যন্ত বড় দুই দাবানল প্যালিসেইডস ও ইটনে আগুন নিয়ন্ত্রণে আসার মাত্রা ছিল শূন্য শতাংশ। অগ্নিনির্বাপণকর্মীরা আকাশ ও মাটি থেকে আগুন নেভানোর চেষ্টা চালানোর পরও কয়েক দিন ধরে দাবানল ছিল নিয়ন্ত্রণহীন। অবশেষে প্যালিসেইডসের আগুন ৮ শতাংশ এবং ইটনের আগুন তিন শতাংশ নিয়ন্ত্রণে এসেছে।

পাঁচটি দাবানলের আগুন নেভাতে এখনো লড়াই করছেন অগ্নিনির্বাপণকর্মীরা। ভয়াবহ এ দাবানলে লস অ্যাঞ্জেলেস মাইলের পর মাইল এলাকায় গাছপালা, বসতবাড়িসহ যাবতীয় পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ১০ হাজারের বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগময় এ পরিস্থিতিতে লুটতরাজে নেমেছে একদল দুর্বৃত্ত। তাদের ঠেকাতে কারফিউ জারির পরিকল্পনা করছে পুলিশ। শুষ্ক ও তীব্র বাতাস বইছে, যা আগুন ছড়িয়ে দিচ্ছে নতুন এলাকায়। এরই মধ্যে এটি মার্কিন ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল দাবানলের তালিকায় শীর্ষে উঠে এসেছে; আনুমানিক ক্ষতি ধরা হচ্ছে ১৩৫ বিলিয়ন ডলার।

শুক্রবার ছিল এ দাবানলের চতুর্থ দিন। এদিন লস অ্যাঞ্জেলেস শহরের পশ্চিম ও পূর্ব অংশে সব মিলিয়ে পাঁচটি দাবানল সক্রিয় দেখা গেছে। এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক দাবানলের তকমা পেয়েছে এটি; ছড়িয়ে পড়েছে ৩৪ হাজার একরের বেশি এলাকায়। ৫৩ বর্গমাইল এলাকার বসতি পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে লস অ্যাঞ্জেলেসের উপকূলীয় এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। রয়টার্স জানায়, এ সময় যাদের সরিয়ে নেওয়া হয়েছে, তাদের মধ্যে অনেক হলিউড তারকাও আছেন। লস অ্যাঞ্জেলেসের পুলিশ কর্মকর্তা রবার্ট লুনা জানান, পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এসব এলাকায় যেন পারমাণবিক বোমা ফেলা হয়েছে। কোনো সুখবরের প্রত্যাশা নেই। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বেসরকারি প্রতিষ্ঠান আকু-ওয়েদারের আনুমান, দাবানলে যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা ১৩৫ থেকে ১৫০ বিলিয়ন ডলারের কম নয়। সংস্থাটির প্রধান আবহাওয়াবিদ জনাথন পর্টার বলেন, তীব্র বাতাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল দাবনল ছড়িয়ে পড়েছে। এর আগে ২০১৮ সালে ক্যালিফোর্নিয়ার প্যারাডাইজে যে দাবানল হয়েছিল, তাতে সাড়ে ১২ বিলিয়ন ডলারের ক্ষতি হয়। পরিস্থিতি মোকাবিলা নিয়ে ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক সরকারের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পসহ রিপাবলিকান পার্টির নেতারা। বৃহস্পতিবার প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার ১৮০ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠন করবে। উদ্ধারে সহযোগিতার হাত বাড়িয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘আমাদের মার্কিন প্রতিবেশীর সহায়তায় কানাডা হাজির আছে।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা
কাল হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফা বৈঠক
জেনিফার লোপেজের ‘নতুন শুরু’!
নেইমার বিষয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট
‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু
‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধনে ইসির কঠোর নিয়ন্ত্রণ
টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ পহেলা বৈশাখ
নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ট্রাম্প প্রশাসনের সমালোচনায় বিচলিত নন পোপ লিও
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.