মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়। এ জনপদে চতুর্থবারের মতো মৃদু শৈত্যপ্রবাহ বইছে। হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন।
রোববার (৫ জানুয়ারি) সকালে তেঁতুলিয়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র শীতে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধারা। সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে তারা। জেলার হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগী।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা বলেন, হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় এই জনপদে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। সেই সাথে সকালে ও সন্ধ্যার পর কুয়াশা বেশি পড়ছে।














