বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

গাজায় গত ২ দিনে নিহত ১৩৮ জন

ইসরাইলের বিমান হামলায় গাজায় গত ২ দিনে নিহত হয়েছেন ১৩৮ জন। এর মধ্যে বৃহস্পতিবার (দোসরা জানুয়ারি) ৭৭ জন এবং শুক্রবার (৩রা জানুয়ারি) অন্তত ৬১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবারের (দোসরা জানুয়ারি) হামলায় নিহত এবং আহতদের সংখ্যা জানিয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুসারে বৃহস্পতিবারের হামলায় গাজা উপত্যকার অন্তত ৮টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলের বিমান বাহিনী। এতে ৭৭ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ১৪৫ জন।

দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে ইসরাইলি বাহিনী বোমা হামলায় সাতজন আহত হয়েছে। এছাড়া দক্ষিণে রাফাহ শহরের উপকণ্ঠে বাস্তুচ্যুত মানুষদের তাঁবুতেও গুলি চালিয়েছে ইসরাইলি বাহিনী। বাদ যায়নি মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবির। আর্টিলারি গুলি চালানো হয়েছে সেখানে। উত্তরে গাজা শহরের সাবরা পাড়ায় আল-মাগরিবি সড়কের একটি বাড়িকে লক্ষ করে অভিযান চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী।

গাজার উত্তরাঞ্চলে ইন্দোনেশিয়ান হাসপাতালের দিকে ভারী মেশিনগান ব্যবহার করে গুলি চালিয়েছে ইসরাইলি সেনারা। বৃহস্পতি ও শুক্রবারের হামলার পর গাজায় ইসরাইলি বাহিনীর গত ১৫ মাসের অভিযানে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৫ হাজার ৭১৯ জনে। সেই সঙ্গে এই সময়সীমায় আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৮ হাজার ৫৮৩ জন।

তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ ঘর-বাড়ি এবং বিভিন্ন ভবনের ধ্বংসস্তুপের তলায় যারা চাপা পড়েছেন, তাদের অনেককেই উদ্ধার করা সম্ভব হয়নি।

২০২৩ সালে ইসরাইলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.