উত্তরের জেলা পঞ্চগড়ে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
শুক্রবার (০৩ জানুয়ারি) সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে রেকর্ড হয়েছিল ৮ দশমিক ৪ ডিগ্রি।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, শুক্রবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই সপ্তাহে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলেও জানান তিনি ।
কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। ফলে দুর্ভোগ বেড়েছে জনজীবনে। বিশেষ করে দিনমজুর, কৃষি শ্রমিক, পাথর শ্রমিক, রিকশা-ভ্যান চালকসহ খেটে খাওয়া মানুষ বেশি দুর্ভোগে পড়েছেন।














