কক্সবাজারের টেকনাফের মুছনি এলাকায় বনবিভাগের বাগানে কাজ করার সময় ১৭ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে টেকনাফ মুছনি জাদিমুড়ার পশ্চিমে অপহরণের এ ঘটনাটি ঘটে। অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. নুরুল ইসলাম।
অপহৃতরা হলেন– আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮), সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০) ও রফিক (৩৩)।
টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, অপহরণের শিকার বনবিভাগের শ্রমিকদের উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরির্দশন করেছেন।
জানা যায়, বনবিভাগের মুছনি বনবিটের অধীনে বনায়নে জঙ্গল পরিস্কার করার জন্য ২১ জন শ্রমিক সকালে পাহাড়ে যায়। এ সময় ১৭ জন শ্রমিককে অপহরণকারীরা ধরে নিয়ে যায়।














