আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা তা রাজনৈতিক সিদ্ধান্ত। সরকার কিংবা আদালত যদি নিষিদ্ধ না করে তবে তাদের নির্বাচনে আসতে কোন বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাছির উদ্দীন।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সিইসি বলেন, নির্বাচন কমিশনের উপর কোন চাপ নেই এখন কমিশন শুধু বিবেকের চাপে, আইন কানুনের চাপে, বিধিবিধানের যে চাপ সেই চাপে আছে।
সভায় চট্টগ্রামের নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুচ আলী সহ বিভাগের অন্যান্য কর্মকর্তার উপস্থিত ছিলেন।














