ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা জেসন রয়কে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যপিটালস।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি।
ফেসবুক পোস্টে লেখা হয়েছে, “ঢাকাইয়ারা, তোমরা বড় নাম চেয়েছিলে, এবং এখানে তারা। বিশ্বচ্যাম্পিয়ন, বড় নাম। জেসন রয় ঢাকা ক্যাপিটালস পরিবারে নতুন সংযোজন। আমরা তোমাকে পেয়ে আনন্দিত, জেসন রয়।”
তবে রয় এখনো দলের সঙ্গে যোগ দেননি। শিগগিরই ঢাকা শিবিরে তিনি যোগ দেবেন বলে জানিয়েছে ক্যাপিটালসের কর্মকর্তারা।














