বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

ন্যূনতম সংস্কারের পরই নির্বাচন চায় বিএনপি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যেটুকু দরকার সে সংস্কারটুকু করে নির্বাচনে যেতে চাই।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

তত্ত্বাবধায়ক সরকারের হাতে বিএনপি তিনটি নির্বাচন করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এর মধ্যে একটা নির্বাচন কিন্তু আরেকটা নির্বাচন থেকে ভালো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার মানুষ গ্রহণ করেছে। মানুষ এটাকে অত্যন্ত জরুরি মনে করেছে। আমরা যদি তখন রাষ্ট্রপতি শাসনে চলে যেতাম তখন সেটা মানুষ কিন্তু গ্রহণ করতো না।

তিনি বলেন, জনগণকে বাদ দিয়ে কোনও কিছু করায় সম্ভব হবে না। জনগণকেই তৈরি করতে হবে আপনাকে। আজকের যে প্রক্রিয়াটা চলছে সেটাকে আমি স্বাগত জানাই। কমিশনগুলোকে অনুরোধ করবো আপনারা জনগণের সঙ্গে ইন্টারেকশনের ব্যবস্থা রাখবেন। যত বেশি সময় যাবে আমাদের কাছে মনে হয় সমস্যাগুলো আরও বাড়বে। আমাদের সমস্যা ত অন্য জায়গায়। আপনি এগুলো ইমপ্লিকেশন করবেন কীভাবে? আপনার প্রশাসন, আপনার সরকারি মেশিনারি তো এখনও পুরোপুরিভাবে ফ্যাসিবাদের মধ্যে আছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.