অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে।
বৃহস্পতিবার খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় সংলাপে ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার বিষয়ে ঐকমত্য দরকার। ঐক্যবিহীন সংস্কার বা সংস্কারবিহীন নিবাচনে দেশ এগিয়ে যাবে না।
তিনি বলেন, মানবতা বিরোধীদের বিচারের মুখোমুখি করতে হবে।
প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থান শুধু দেশকে মুক্ত না, সাহসী করে তুলেছে। ঐক্য আমাদের মূল শক্তি। গত ৫ মাসে আরও শক্তিশালী হয়েছে সাহস।














