পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সচিবালয়ে আগুন লাগার উৎস ও কারণ তদন্ত করে আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট দেবে কমিটি।
বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, একজন ফায়ার ফাইটার নিহতের ঘটনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে।
এসময়, স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আগুনে ৫টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। ডিজিটাল রেকর্ড থাকায় যুব ও ক্রিডা মন্ত্রণালয় রিকভারি করা যাবে বলেও জানান তিনি।














