ঢাকার আশুলিয়ায় ৬ ছাত্রের মরদেহ পোড়ানোর ঘটনায় পরোয়ানাভুক্ত আসামি সাবেক পুলিশ কনস্টেবল মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসাথে আগামী ২৬শে জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে কনস্টেবল মুকুলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
শুনানি শেষে চিফ প্রসিকিউটর জানান, এই ঘটনায় শুধু নির্দেশদাতাদেরই নয়, তাদের নির্দেশে যেসব কর্মকর্তা এই হত্যা চালিয়েছে তাদের সবাইকে গ্রেফতারের আওতায় আনা হবে। এরইমধ্যে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।














