বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

বুয়েটে প্রাক-নির্বাচনী পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে নির্বাচিত হয়েছেন ২৪ হাজার ২০৫ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে বুয়েটের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

এর আগে গত ১৮ নভেম্বর বুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৩০ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়, যা চলে গত ১৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার প্রাথমিক আবেদন ফি ছিল ৫০০ টাকা।

প্রাক-নির্বাচনী পরীক্ষা অংশ নিতে ফি জমা দিয়ে প্রাথমিক আবেদন করেন প্রায় ২৬ হাজার শিক্ষার্থী। তাদের মধ্য থেকে বাছাই করে ২৪ হাজার ২০৫ জনকে প্রাক-নির্বাচনী পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছেন।

এদিকে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিতদের দ্বিতীয় ধাপে ফি পরিশোধ করতে হবে। এ ধাপে তাদের ‘ক’ গ্রুপের জন্য ৮০০ এবং ‘খ’ গ্রুপের জন্য ১ হাজার টাকা জমা দিতে হবে।

দুই ধাপে ভর্তি পরীক্ষা

এবারও বুয়েটে দুই ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে প্রাক-নির্বাচনী এবং পরে মূল ভর্তি পরীক্ষা নেওয়া হবে। আগামী ২৩ জানুয়ারি প্রাক‌-নির্বাচনী পরীক্ষাগ্রহণ করা হবে। এরপর মেধার ভিত্তিতে নির্বাচিত আবেদনকারীরা মূল ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৩ ফেব্রুয়ারি।

কোন গ্রুপে কোন বিভাগ

‘ক’ গ্রুপে প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ থাকবে। আর ‘খ’ গ্রুপে থাকবে প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ।

আসনসংখ্যা কত

বুয়েটে পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট তিনটি এবং স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসন রয়েছে। সবমিলিয়ে এবার আসন সংখ্যা এক হাজার ৩০৯টি।

প্রাক-নির্বাচনীতে যোগ্যদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন। তাছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বুয়েটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.