অপহরণ ও হত্যার উদ্দেশে বৈশাখী টেলিভিশনের উপ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের ওপর হামলা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর মহাখালীতে ওয়্যারলেস গেট এলাকায় এই ঘটনা ঘটে। জড়িত সন্দেহে এ পর্যন্ত অন্তত পাচঁজনকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে বৈশাখী টিভির পক্ষ থেকে বনানী থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিন সকাল সাড়ে দশটার দিকে অফিসে আসার সময় ওয়্যারলেস গেটে বৈশাখী টেলিভিশনের উপ ব্যবস্থাপনা পরিচালক টিপু আলমের গাড়ির গতিরোধ করে একদল সন্ত্রাসী। পরে তাঁর ওপর হামলা চালায় ও রাস্তার অপরদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হামলায় টিপু আলম বেশ আহত হন। এসময় পরে অফিসে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে।














