রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২, ৫ শাবান ১৪৪৭, শীতকাল

‘বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে’

বিচারের মুখোমুখি করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। কেন্দ্রীয় শহিদ মিনারে জুলাই বিপ্লবে শহীদ আরাফাতের জানাজায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

এসময় দিল্লির ষড়যন্ত্র রুখে দিয়ে খুনীদের বিচার নিশ্চিতের দাবি জানান শহীদ আরাফাতের বাবাসহ অন্যরা। আর, সকল হত্যাকাণ্ডের বিচার করার কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানাজা শেষে জুলাই গণহত্যার খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কেন্দ্রীয় শহীদ মিনারে আবারও জমায়েত ছাত্র-জনতার। তবে এবার কেনো দাবি আদায় নয়। সহযোদ্ধার শেষ বিদায়।

৫ আগষ্ট শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে যখন বিজয় নিশ্চিত, তখন উত্তরা পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হন ১২ বছর বয়সী আরাফাত। বিভিন্ন হাসপাতাল ঘুরে পাঠানো হয় সিএমএইচে। সাড়ে ৪ মাস চিকিৎসাধীন থাকার পর মারা যান রোববার রাতে।

সোমবার বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে আরাফাতের জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কসহ সাধারণ মানুষ।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেন, অন্তর্বর্তী সরকারের সময়েই সকল হত্যার বিচার হতে হবে। কাউকে ছাড় দেয়া হবে না জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, খুনিদের বিচার নিশ্চিত করা হবে।

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, সব ষড়যন্ত্র রুখে দিয়ে শহীদ পরিবারকে রাষ্ট্রিয় মর্যাদায় পুনর্বাসন করতে হবে।

শহীদ আরাফাতের জানাজা শেষে খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শহীদ মিনারে শুরু হয় বিক্ষোভ মিছিল শেষ হয়  রাজু ভাষ্কর্যের পাদদেশে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.