রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২, ৫ শাবান ১৪৪৭, শীতকাল

বিপিএল মিউজিক ফেস্টে সুরের মূর্ছনা

জমকালো আয়োজন আর সুরের মূর্ছনায় অনুষ্ঠিত হলো  বিসিবি আয়োজিত মিউজিক ফেস্ট। বিপিএল ক্রিকেটকে  সামনে রেখে এই আয়োজনে জুলাই বিপ্লব, গণঅভুত্থ্যানের কথা, ব্যান্ড সঙ্গীতের পাশাপাশি আতশবাজির আলোর ঝলকানি মুগ্ধ করে দর্শকদের।

এবারের বিপিএল ক্রিকেটে মাঠের লড়াইয়ের পাশাপাশি জুলাই বিপ্লবের কথা ভক্তদের মাঝে ছড়িয়ে দেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই মিউজিক ফেস্টে গান পরিবেশন করেন পাকিস্তানের বিখ্যাত শিল্পী রাহাত ফতেহ আলী খান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল ক্রিকেটের মাঠের লড়াই শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর থেকে। এবার একটু ভিন্ন মাত্রায় উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে বিসিবি।

বিপিএল ক্রিকেটের ১১তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ করা হয় জুলাই বিপ্লবের কথা। দর্শকদের কাছে তুলে ধরা হয় জুলাই গণঅভ্যুত্থানের তথ্য চিত্র। জুলাই বিপ্লবে শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিসিবি আয়োজিত প্রথম মিউজিক ফেস্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণঅভুত্থ্যানে আহতদের মঞ্চে আনা হয়। বদলে যাওয়া বাংলাদেশে, বিপিএল ক্রিকেটেও এবার দর্শকরা পরিবর্তনের ছোঁয়া দেখতে পাবেন বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা।

সন্ধ্যা গড়িয়ে রাতের আধার নামতেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আকাশ আলোকিত হয়ে ওঠে নানা রঙে। দর্শকদের মন মাতান জেফার, মোজা ও সঞ্জয়।

এরপর মঞ্চ মাতাতে আসে জনপ্রিয় ব্যান্ড মাইলস। বেশ কয়েকটি গানে দর্শকদের মন জয় করে তারা। জুলাই বিপ্লবের গণহত্যার কথা গ্রাফিতির মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হয়। পরিচয় করিয়ে দেয়া হয় এবারের বিপিএলে অংশ গ্রহণকারী সাতটি দলের ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে। এরপর আলোক রশ্মির খেলা চলে কিছু সময়। আতশবাজির আলোর মাঝেই দর্শকদের সামনে প্রদর্শন করা হয় বিপিএলের ট্রফি।

দীর্ঘ সময় অপেক্ষায় দর্শকদের হৃদয় জুড়াতে মঞ্চে আসেন পাকিস্তানের বিখ্যাত শিল্পী রাহাত ফতেহ আলী খান। বাংলায় জানান বাংলাদেশকে ভালোবাসার কথা তাঁর সঙ্গীতে বুঁদ হয়ে ওঠে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। সঙ্গীতের জাদুতে মুগ্ধ করতে থাকেন রাহাত ফতেহ আলী খান।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.