বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা সমাধানে আসিয়ানের সমর্থন পেতে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ঢাকায় সফররত তিমুর লেস্তের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা।
তিনি বলেন, বাংলাদেশ তিমুরের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ, এই সম্পর্ক আমরা অব্যাহত রাখবো।
আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব স্ট্রাটেজিক স্টাডিস-এ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় ডক্টর মুহাম্মদ ইউনূস নেতৃত্ব নেয়ায় বাংলাদেশের মানুষ ভাগ্যবান বলে মন্তব্য করেন তিনি। বলেন, ডক্টর ইউনূস দেশ পরিবর্তনের জন্য তরুণদের সঙ্গে কাজ করছেন। তার নেতৃত্ব বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।







