বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩, ২৬ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

‘বাংলাদেশিদের বয়কট করার ঘোষণা’

মুখে দেশপ্রেমের কথা বললেও এর পেছনে মূলত রয়েছে ব্যবসায়িক ক্ষতির খেরোখাতা। এবার এমন স্বীকারোক্তি দিলেন ভারতের শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা।

সোমবার (৯ ডিসেম্বর) শিলিগুড়ি হোটেলে এক সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশিদের বয়কট করার ঘোষণা দেন শিলিগুড়ির হোটেল মালিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

ব্যবসায়িক ক্ষতি প্রসঙ্গে অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ জানান, গত ৫ আগস্টের পর শিলিগুড়ির হোটেলে বাংলাদেশিদের আনাগোনা একেবারেই কমে গিয়েছে। এমন অবস্থায় তাদের বয়কট করলে ক্ষতির সম্মুখীন হবেন না হোটেল ব্যবসায়ীরা। আর তার জন্যই বয়কটের সিদ্ধান্তে উপনীত হয়েছেন তারা।

তিনি অভিযোগ করেন, গত ৮ আগস্টের পর বাংলাদেশে যেভাবে ভারত বিরোধিতা করা হচ্ছে, যেভাবে ভারতের পতাকার অবমাননা করা হচ্ছে, সেক্ষেত্রে ব্যবসায়িক ক্ষতি হলেও বাংলাদেশিদের বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

হোটেল মালিকরা জানান, ফুলবাড়ী সীমান্ত দিয়ে যেসব বাংলাদেশি শিলিগুড়িতে আসেন, তারা সরাসরি পাহাড়ে দার্জিলিং বা সিকিমে চলে যান। যেহেতু ফুলবাড়ী সীমান্ত দিয়ে পাহাড় কাছাকাছি হয়, তাই বাংলাদেশিরা এখানকার হোটেল ব্যবহার করেন না। তাতে এই এলাকার হোটেল ব্যবসায়ীদের কোনোরকম প্রভাব পড়ে না।

হোটেল মালিকরা আরও যোগ করেন, আবার চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে যেসব বাংলাদেশিরা আসেন, শিলিগুড়ির হোটেলে তাদের অনেকেই থাকেন। হয় তারা মেডিকেল ভিসাধারী, নাহয় তারা শিক্ষার্থী। হ্যাঁ, এখন আগের মতো আমাদের ব্যবসা নেই। তাই বয়কট করলেও এর প্রভাব পড়বে না।

উল্লেখ্য, শিলিগুড়ির ৩০০টি হোটেল এই সংগঠনের আওতাভুক্ত। এই হোটেলগুলোতে মাসে গড়ে ২ হাজার বাংলাদেশি নাগরিক আসতেন। কিন্তু আগস্টের পর থেকেই সংখ্যা নামতে নামতে ৩শ’ থেকে ৪শ’তে এসে দাঁড়িয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু
‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধনে ইসির কঠোর নিয়ন্ত্রণ
টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ পহেলা বৈশাখ
নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ট্রাম্প প্রশাসনের সমালোচনায় বিচলিত নন পোপ লিও
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির
আলী খামেনি’র শাহাদাতের চল্লিশতম দিন উপলক্ষে ঢাবিতে স্মরণসভা
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্টের সাক্ষাৎ
৩৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করেছে মাউশি
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
‘পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক’
ডাক্তার কামরুলের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪
ভোজ্যতেলের দাম বাড়া নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স
হামে আরও ১০ জনের মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.