বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩, ২৭ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

‘কলকাতা দখলে ঢাকা থেকে ৩ লাখ রিকশা রওনা দিয়েছে’

বাংলাদেশ-ভারতের টানাপোড়েন সম্পর্কের মধ্যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা দখলে ঢাকা থেকে ৩ লাখ টানা রিকশা শহরটির উদ্দেশে রওনা দিয়েছে বলে হাস্যকর দাবি করেছেন রাজ্যের বিরোধীদল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী।

সোমবার (৯ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ ও নিউজ-১৮ এই তথ্য জানিয়েছে।

শুভেন্দু অধিকারী বলেছেন, আমার কাছে খবর আছে, ঢাকা থেকে ৩ লাখ হাতে টানা রিকশা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছেটা কী? রাফাল রাখা আছে হাসিমারায়। শুধু আওয়াজ দিলে না ওখান থেকে, প্যান্টে বাথরুম হবে।

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে টানা প্রতিবাদ বিক্ষোভ মিছিল চলছে। এ বিষয়ে শুভেন্দু বলেন, আমার মা বরিশালে জন্মগ্রহণ করেছে। তাই আমারও একটা অনুভূতি আছে। এই অনুভূতি থেকেই বাংলাদেশের ঘটনায় আমি আমার মতো করে প্রতিবাদ করছি।

বাংলা-বিহার-উড়িষ্যা দখলে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর হুঁশিয়ারি প্রসঙ্গ তুলে সোমবার বিধানসভায় জ্বালাময়ী ভাষণ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ওই ভাষণের পরিপ্রেক্ষিতে শুভেন্দু বলেন, উনি কখন কি বলেন সেটা আমি জানি না। উনি এই বিষয়টা নিয়ে ভারত সরকারকে চিঠি দিতে পারেন। আসলে বাংলাদেশের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের যথেষ্ট জনরোশ তৈরি হয়েছে। মুখ বাঁচানোর জন্য তিনি এসব কথা বলছেন।

বিজেপির এ নেতা অভিযোগ করেন, মমতার মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লা চৌধুরী (গ্রন্থাগার মন্ত্রী) সরাসরি ড. ইউনূসকে সমর্থন করেছেন। নরেন্দ্র মোদিকে নিন্দা করছেন। সিদ্দিকুল্লা চৌধুরী, ফিরহাদ হাকিমকে রানী রাসমণি রোডে সরকারের তরফে সভা করার অনুমতি দেয়া হয়। অথচ সনাতনী ধর্মালম্বীদের জন্য হাইকোর্টের অনুমতি লাগে। অর্থাৎ একই অঙ্গে বহু রূপ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা
কাল হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফা বৈঠক
জেনিফার লোপেজের ‘নতুন শুরু’!
নেইমার বিষয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট
‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু
‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধনে ইসির কঠোর নিয়ন্ত্রণ
টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ পহেলা বৈশাখ
নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ট্রাম্প প্রশাসনের সমালোচনায় বিচলিত নন পোপ লিও
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির
আলী খামেনি’র শাহাদাতের চল্লিশতম দিন উপলক্ষে ঢাবিতে স্মরণসভা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.