টেস্ট সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। লাল বলের ক্রিকেটে পাওয়া সেই আত্মবিশ্বাস টাইগাররা টেনে আনতে পারলো না সাদা বলে। হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল মেহেদি হাসান মিরাজের দল।
সেন্ট কিটসে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন মিরাজ। জবাবে খেলতে নেমে ৪৭ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।














