রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই অভিষেক-ঐশ্বরিয়ার একসাথে ছবি প্রকাশ

বলিউডের জনপ্রিয় তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে কিছুদিন ধরে এই তারকা জুটির বিচ্ছেদের গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে অভিষেক বচ্চনের পরকীয়ার জন্যই দূরত্ব বেড়েছে ঐশ্বরিয়ার সঙ্গে। তবে এ সব গুঞ্জনের মাঝেই তাদের দেখা পাওয়া গেল একসঙ্গে। সম্প্রতি একটি পার্টিতে একসঙ্গে দেখা দিলেন এই তারকা দম্পতিকে। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, অনুরঞ্জন এবং অভিনেত্রী আয়েশা ঝুলকা তাদের ইনস্টাগ্রামে ঐশ্বরিয়া ও অভিষেকের ছবি শেয়ার করেন। অনুর পোস্টে দেখা যায়, ঐশ্বরিয়া তার মা বৃন্দা রাইয়ের সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন। অনু বৃন্দার হাত ধরে আছেন এবং অভিষেক পেছনে দাঁড়িয়ে হাসছেন।

ঐ পার্টিতে ঐশ্বরিয়া এবং অভিষেক কালো পোশাক পরেছিলেন। ঐশ্বরিয়া একটি কালো সালোয়ার স্যুট পরেছিলেন, আর অভিষেক পরেছিলেন কালো স্যুট প্যান্ট। ছবিগুলোর ক্যাপশনে লেখা ছিল, ‘অনেক ভালোবাসা।’ এই পার্টিতে সচিন তেন্ডুলকর, তুষার কাপুরসহ অন্যান্য সেলিব্রিটিরাও উপস্থিত ছিলেন।

অন্যদিকে কয়েক সপ্তাহ আগে ঐশ্বরিয়া এবং অভিষেকের কন্যা আরাধ্যার ১৩তম জন্মদিনও একসঙ্গে উদযাপন করেন। প্রাথমিকভাবে নেটিজেনদের মনে হয়েছিল, অভিষেক তার মেয়ের জন্মদিনের পার্টিতে যোগ দেননি। পরে একটি ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায় তারা ওইদিন একসঙ্গেই ছিলেন।

বচ্চন পরিবারে ঐশ্বরিয়ার দূরত্ব কেন্দ্র করে তাদের বিচ্ছেদের গুঞ্জন শুরু হয় চলতি মাসের সালের জুলাইয়ে অনন্ত আম্বানির বিয়ে থেকে। সেখানে ঐশ্বরিয়া ও তার মেয়ে আরাধ্যা আলাদাভাবে পৌঁছেছিলেন, যেখানে বাকি বচ্চন পরিবার একসঙ্গে আসেন। ঐশ্বরিয়ার জন্মদিনে অভিষেক বা তার পরিবারে পক্ষ থেকে শুভেচ্ছা না জানালে সেই গুঞ্জন আরও জোরালো হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

তারেক রহমানের চিঠি পেয়ে আপ্লুত পূর্ণিমা
জাতীয় দলে ফিরতে সাকিবের জন্য বিসিবি’র শর্ত
‘শ্রেণিকক্ষ ও পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা’
পাকিস্তানে মার্কিন-ইরানি প্রতিনিধি দল
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অসুস্থ
জুনের মধ্যে ২টি ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তীব্র কালবৈশাখী পূর্বাভাস
কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী
সিল্কের ঐতিহ্য রক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগে কাজ করা হবে
যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিলো ইরান
চাঁদে অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী
ইরানের একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে
‘বগুড়া ও শেরপুরে আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে’
সংসদ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি ঘোষণা
‘এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ’
ইরান বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
জাতীয় সংসদে আরও ১০ বিল পাস
চারুকলায় চলছে বর্ণাঢ্য বর্ষবরণ প্রস্তুতি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক
বগুড়া-৬ : বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির বাদশা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.