খসড়া ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২ জানুয়ারি প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা।
আজ রোববার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, যাদের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ভুল আছে তাদেরকে জরুরিভিত্তিতে আগামী ২ জানুয়ারির আগেই সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।








