বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩, ২৬ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

আয়ারল্যান্ডের কাছে হারলো বাংলাদেশ নারী দল

দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৪৭ রানে হেরেছে বাংলাদেশ নারী দল। শনিবার (৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে সফরকারীরা। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান করে আইরিশরা। জবাবে মাত্র ৮৭ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

শুরুতে ব্যাট করতে নেমে ৩৪ রানের উদ্বোধনী জুটি পায় আইরিশ মেয়েরা। ১৮ বলে ১৪ রান করা গ্যাবি লুইসকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন নাহিদা আক্তার। আরেক ওপেনার এমি হান্টার ২৩ বলে ২৩ রান করে জান্নাতুল ফেরদৌসের বলে আউট হন।

আইরিশদের রান মূলত বাড়ান ওরলা প্রেন্ডারগাস্ট ও লরা ডেলেনি। ২৫ বলে ৩২ রান করে ওরলা ও ২৫ বলে ৩৫ রান করে আউট হন লরা। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে দুই উইকেট নেন নাহিদা।

নির্দিষ্ট রানের লক্ষ্যে খেলতে নেমে ২২ রানে প্রথম চার উইকেট হারায় বাংলাদেশ। এরপর স্বর্ণা আক্তারের সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন শারমিন আক্তার। তাদের জুটি ভাঙার পরই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। পরের ১৭ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ হারে তারা। ৪৩ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন শারমিন আক্তার। ২১ বলে ২০ রান আসে স্বর্ণা আক্তারের ব্যাটে।

আইরিশদের হয়ে ৩ ওভার ১ বল হাত ঘুরিয়ে ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন ওরলা। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয়টিও হারায় সিরিজ হারাতে হয়েছে জ্যোতির দলের।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

জেনিফার লোপেজের ‘নতুন শুরু’!
নেইমার বিষয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট
‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু
‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধনে ইসির কঠোর নিয়ন্ত্রণ
টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ পহেলা বৈশাখ
নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ট্রাম্প প্রশাসনের সমালোচনায় বিচলিত নন পোপ লিও
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির
আলী খামেনি’র শাহাদাতের চল্লিশতম দিন উপলক্ষে ঢাবিতে স্মরণসভা
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্টের সাক্ষাৎ
৩৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করেছে মাউশি
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
‘পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক’
ডাক্তার কামরুলের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪
ভোজ্যতেলের দাম বাড়া নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.