জুলাই গণঅভ্যুত্থানের খুনীরা নতুন করে ফিরে আসার পাঁয়তারা করছে বলে জানিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
যারা তাদের পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে আবারও রাজপথে নামার হুশিয়ারীও দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক।
সকালে, চট্টগ্রাম নগরীর পিটিআই মিলনায়তনে চট্টগ্রাম বিভাগের ১০৫ শহীদের পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন সারজিস। এসময় প্রত্যেক শহীদের পরিবারকে ৫ লাখ টাকার চেক দেয়া হয়।








