বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩, ২৬ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

এমএলএস পুরস্কার জিতেছেন মেসি

ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত একটি মৌসুম শেষ করেছিলেন লিওনেল মেসি। প্রথমবারের মতো সাপোর্টার শিল্ড জয়ে দুর্দান্ত নেতৃত্ব দিয়েছিলেন এই আর্জেন্টাইন তারকা। তার স্বীকৃতি স্বরূপ মেজর লিগ সকারের (এমএলএস) মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি।

২০২৩ সালের জুনে পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দেন মেসি। তাই এবারই দলটির হয়ে পূর্ণ মৌসুম খেলার সুযোগ পান তিনি। অসাধারণ পারফরম্যান্সে সবাইকে ছাড়িয়ে যান মেসি। ১৯ ম্যাচ খেলে ২০টি গোল করার পাশাপাশি ১৬টি অ্যাসিস্টও করেন তিনি।

২০১৫ সালে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির রেকর্ড স্কোরার এবং যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ফুটবলার ল্যান্ডন ডোনোভ্যানের নামানুসারে পুরস্কারটির নামকরণ করা হয় ‘ল্যান্ডন ডোনাভ্যান এমএলএস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার।’ খেলোয়াড়, গণমাধ্যমকর্মী ও ক্লাবগুলোর ভোটে সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়।

এমএলএসের বিবৃতিতে জানানো হয়েছে, ৩৪.৪৩ শতাংশ ভোট পেয়েছেন মেসি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩.৭০ ভোট পেয়েছেন কলাম্বাস ক্রুর ফরোয়ার্ড কুচো এর্নান্দেস। লড়াইয়ে ছিলেন আরও তিনজন। তবে, তারা কেউ ১০ শতাংশও ভোট পাননি।

এতে ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এমএলএসের আসরের সেরা খেলোয়াড় হওয়ার কীর্তি গড়লেন মেসি।

এই তারকা ফুটবলারের নেতৃত্বে মেজর লিগ সকারে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়েছে মায়মি। ইস্টার্ন কনফারেন্সে ২২ জয় ও আট ড্রয়ে ৭৪ পয়েন্ট নিয়ে আসরের প্রথম ভাগ শেষ করে ক্লাবটি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু
‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধনে ইসির কঠোর নিয়ন্ত্রণ
টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ পহেলা বৈশাখ
নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ট্রাম্প প্রশাসনের সমালোচনায় বিচলিত নন পোপ লিও
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির
আলী খামেনি’র শাহাদাতের চল্লিশতম দিন উপলক্ষে ঢাবিতে স্মরণসভা
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্টের সাক্ষাৎ
৩৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করেছে মাউশি
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
‘পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক’
ডাক্তার কামরুলের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪
ভোজ্যতেলের দাম বাড়া নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স
হামে আরও ১০ জনের মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.